নিজস্ব প্রতিবেদক: দুদক এনফোর্সমেন্ট ইউনিট এর ভিন্ন ভিন্ন সরকারী প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) পৃথক পৃথক ৫টি অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানগুলে হচ্ছে-ঢাকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝালকাঠির প্রধান সহকারি কাম হিসাব রক্ষকের অফিস, পটুয়াখালী জেলার ধানসিড়ি রেস্ট হাউজের সংস্কার কাজে অনিয়মের বিরুদ্ধে, কুড়িগ্রামের নাগেশ্বরী সাব রেজিস্টার এর কার্যালয় ও জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসগুলোতে এ অভিযান পরিচালনা করেন দুদক এনফোর্সমেন্ট ইউনিট।

May be an image of 7 people, people sitting and indoor

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা-এর কর্মকর্তাদের বিরুদ্ধে একই কর্মস্থলে দীর্ঘদিন চাকরিরত থেকে পদোন্নতিতে অনিয়ম এবং প্রকল্প থেকে রাজস্ব খাতে চাকরি স্থায়ীকরণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করেন। অভিযানে দুদক টিম প্রথমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, ঢাকার পরিচালক (প্রশাসন ও অর্থ উইং), উপপরিচালক (পার্সোনাল) এবং উপ-পরিচালক (লিগ্যাল ও সাপোর্ট সার্ভিসেস) এর সাথে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে এনফোর্সমেন্ট টিম কথা বলে। অভিযানকালে অভিযোগের বিষয়ে আংশিক সত্যতা পাওয়া যায়। তবে আদালতের নিষেধাজ্ঞা এবং পত্র পত্রিকায় খবর আসায় নিয়োগ ও পদোন্নতি কার্যক্রম স্থগিত করা হয়। অভিযান পরিচালনাকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হতে অভিযোগ বিষয়ে রেকর্ডপত্র সংগ্রহ করে। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

May be an image of 6 people, people standing, outdoors and tree

ঝালকাঠির সদর হাসপাতালের প্রধান সহকারি কাম হিসাব রক্ষকের বিরুদ্ধে নার্সদের জন্য করোনাকালীন সময়ে প্রণোদনা বাবদ বরাদ্দকৃত অর্থ প্রদানে ঘুস দাবি ও অন্যান্য অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুদক, সজেকা, পিরোজপুর থেকে সদর হাসপাতাল, ঝালকাঠিতে আজ আরও একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে। অভিযান পরিচালনাকালে উক্ত অভিযোগ বিষয়ে সদর হাসপাতাল , ঝালকাঠি এর স্টাফ এবং নার্সদের সাক্ষাৎকার নেওয়া হয়। সাক্ষাৎকারে অভিযোগের প্রাথমিক সত্যতা পায় টিম। এছাড়া প্রণোদনা সংক্রান্ত যাবতীয় কাগজপত্র এবং প্রণোদনা প্রাপ্ত সকল কর্মচারীর তথ্য সরবরাহের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। রেকর্ডপত্র প্রাপ্তিপূর্বক এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পরবর্তীতে কমিশন বরাবর দাখিল করা হবে।

May be an image of 4 people, people sitting and people standing

পটুয়াখালীর পানি উন্নয়ন বোর্ড ধানসিড়ি রেস্ট হাউজের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে রেস্ট হাউজের সংস্কার কাজে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুদক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেন। এনফোর্সমেন্ট টিম উল্লিখিত রেস্ট হাউজটি পরিদর্শন করে এবং একজন নিরপেক্ষ উপ-সহকারী প্রকৌশলীর(এলজিইডি) মাধ্যমে সংশ্লিষ্ট রেস্ট হাউজের অভিযোগে উল্লিখিত প্যাকেজের বাউন্ডারি ওয়ালে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের বিষয়টি পরিদর্শন পূর্বক মতামত গ্রহণ করে। এছাড়া অভিযান পরিচালনাকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পরিদর্শনপূর্বক প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করেন।

May be an image of 7 people and people standing

কুড়িগ্রামের নাগেশ্বরী দলিল লেখক সমিতি, সাব রেজিস্টার এর বিরুদ্ধে দলিল লেখা বাবদ সরকার নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করার অভিযোগের প্রেক্ষিতে দুদক আরও একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেন। প্রথমে টিমটি ছদ্মবেশে দলিল লেখকদের সাথে কথা বলে অতিরিক্ত অর্থ আদায় করার ব্যাপারে প্রাথমিক সত্যতা পায়। এ ব্যাপারে সাব রেজিস্ট্রি অফিস প্রধানের সাথে কথা বললে তিনি সরকার নির্ধারিত টাকার অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি অস্বীকার করেন। টিম উক্ত অফিস হতে কিছু দলিলপত্র ও অন্যান্য রেকর্ডপত্রের কপি সংগ্রহ করেন।

জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস এর কর্মকর্তাদের বিরুদ্ধে পাসপোর্ট সেবা প্রদানে গ্রাহক হয়রানি এবং দালালদের মাধ্যমে ঘুষের বিনিময়ে সেবা প্রার্থীদের সেবা প্রদানের অভিযোগের প্রেক্ষিতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেন। এসময় এনফোর্সমেন্ট টিম সদস্যরা ছদ্মবেশে জামালপুর পাসপোর্ট অফিসের আশে পাশের কম্পিউটার দোকান, ট্রাভেল এজেন্সি,ব্যাংকিং প্রতিষ্ঠান এবং পাসপোর্ট অফিসে গোপনে তথ্য সংগ্রহ করে। তবে বেশ কিছু কম্পিউটার দোকান, ট্রাভেল এজেন্সি এবং ব্যাংকিং প্রতিষ্ঠানের ব্যক্তিদের সাথে সেবাগ্রহীতাবেশে কথা বলে টিমের কাছে প্রতীয়মান হয় যে প্রতিটি পাসপোর্টের জন্য তারা ২হাজার থেকে ৩হাজার টাকা বেশি নিয়ে থাকে৷