নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার জীবননগর থানার অভিযানে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধারসহ আগ্নেয়াস্ত্রধারীকে গ্রেফতার করেছে। আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি)বিকাল পৌনে ৪টায় জীবননগর থানাধীন আন্দুলবাড়ীয়া বাজার শিমুল হোটেলের মধ্য হতে তাকে অস্ত্র সমেত গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আগ্নেয়াস্ত্রধারী হলেন-মোঃ আনোয়ার হোসেন মিন্টু (৪০)।

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের নির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেকের নেতৃত্বে শেখ মাহবুবুর রহমানের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জীবন নগর থানাধীন আন্দুলবাড়ীয়া বাজার শিমুল হোটেলের মধ্য হতে আগ্নেয়াস্ত্রধারী মোঃ আনোয়ার হোসেন মিন্টু (৪০), পিতা- মোঃ মুন্না সাং-জীবননগর আঁশতলাপাড়া, বর্তমানে হরিহরনগর স্কুলপাড়া, থানা- জীবননগর, জেলা-চুয়াডাঙ্গার নিকট হতে মাঝায় গুজা সাদা পলিথিনের মধ্যে নীল রংয়ের কাপড়ে জড়ানো একটি মেড ইউ.এস.এ নং-৬২ পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড গুলি উদ্ধারসহ তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।