সোহরাব হোসেন, উত্তরা, ঢাকা: করোনা পরবর্তী পরিস্থিতি এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে কাজের অর্ডার না আসায় রাজধানীর দক্ষিণখানে একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিক পক্ষ। এতে বেকার হয়ে পড়েছে প্রায় ৩৫০ জন শ্রমিক। বন্ধ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। আজ সোমবার (১৩ ফেব্রুয়ারী) সকাল থেকে দক্ষিণখানের ইয়েসউদ্দিন রোডের নয়াপাড়ায় এ্যাচিভ ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

শ্রমিকরা জানায়, দীর্ঘদিন ধরে এ্যাচিভ ফ্যাশন লিমিটেড কারখানায় কাজ করে আসছিল প্রায় ৩৫০ জন শ্রমিক। শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করেই গতকাল থেকে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। এতে বেকার হয়ে পড়েছে শ্রমিকরা।

কারখানা ফটকে সাঁটানো বন্ধের নোটিশে বলা হয়- করোনা পরবর্তী পরিস্থিতি এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইত্যাদি কারনে কারখানা কর্তৃপক্ষ শত চেষ্টা করেও পর্যাপ্ত কাজের অর্ডার সংগ্রহ করতে পারেনি। বর্তমানে সাব-কন্ট্রাকেও কাজ পাওয়া যাচ্ছে না, ফলে শ্রমিকদের কাজ দেয়া সম্ভব হচ্ছে না। এতে কর্তৃপক্ষ ক্রমাগতভাবে প্রচুর আর্থিক লোকসানের সম্মুখীন হচ্ছে। এমন পরিস্থিতিতে কারখানা কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১২ ধারার বিধান মোতাবেক কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। যা ১৩ ফেব্রুয়ারী ২০২৩ থেকে কার্যকর হবে।

কাজ বন্ধকালীন সময়ে শ্রমিকগণকে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৬ ধারা অনুযায়ী লে-অফ ক্ষতিপূরণ প্রদান করা হবে। শ্রমিক কর্মচারীদের জানুয়ারি, ২০২৩ মাসের মজুরি অচিরেই প্রদান করা হবে।

শ্রমিকরা জানান, সোমবার সকালে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার জন্য কারখানায় গেলে প্রবেশপথে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পান। এতে তাদের ক্ষোভ বাড়ে। একপর্যায়ে কারখানার গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তারা পাওনা টাকা কবে পাবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।