ক্রাইম প্রতিবেদক: রাজধানীর উত্তরার উত্তর খান থানায় সাংবাদিককে হুমকির অভিযোগে ওই কথিত জবর দখলকারী ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আজ বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

উত্তরার মেধাবী উদীয়মান সাংবাদিক চট্টগ্রাম থেকে প্রকাশিত “দি ক্রাইম” পত্রিকার উত্তরা প্রতিনিধি ইজাজুলকে শফিক ইসলাম নামের জনৈক ছাত্রলীগ নেতা আজ বৃহস্পতিবার আনুমানিক সকাল সাড়ে ১১ টায় তার হোয়াটস অ্যাপ নাম্বরে ফোন করে প্রাণ নাশের হুমকি দেয়।

https://thecrimebd.net/news/33956/

কথিত ছাত্রলীগ নেতা শফিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে “রাজউক এর জায়গা দখলকরে ছাত্রলীগ নেতা শফিকের রমরমা বানিজ্য” শিরোনামে তার দখলবাজি আর নানাবিধ অনৈতিক কাজ কারবার ও সরকার বিরোধী কাজের তথ্য তুলে সংবাদ প্রকাশ করা হলে তিনি বিরাগভাজন হন। একই সাথে উল্লেখিত সংবাদের জের ধরে সংশ্লিষ্ঠ সংস্থা অবৈধ পানির লাইন বিচ্ছিন্ন করে দেয়। পরে ঐ সাংবাদিককে টাকার প্রলোভন দেখিয়ে নিউজ বন্ধের অপচেষ্টা চালালে এ প্রতিবেদক তার প্রলোভনে সাড়া না দিয়ে তার বিরুদ্ধে সংবাাদ প্রকাশ অব্যাহত রাখে। ফলে দখলবাজ ও ভূমিদস্যু শফিক তাকে প্রাণ নাশের হুমকি দেয়।

এই ঘটনায় উত্তরার সাংবাদিক মহল তীব্র নিন্দা জানানোর পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণে তার বিরুদ্ধে উত্তর খান থানা অফিসার্স ইনচার্জ বরাবরে লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এ বিষয়ে উত্তর খান থানার দায়িত্বরত অফিসার্স ইনচার্জ (ওসি) মজিদ দি ক্রাইমকে বলেন, আমরা অভিযোগটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ কববো।