ঢাকা ব্যুরো: রাজধানীর ভাটারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ভাটারা থানাধীন সাঈদনগরে এ বিস্ফোরণ ঘটে।

মৃতরা হলেন- আব্দুল মজিদ শিকদার (৭২) ও তার স্ত্রী তাসলিমা আক্তার (৪৭) । তারা স্বামী-স্ত্রী।

প্রাথমিকভাবে জানা গেছে, রান্না করা অবস্থায় কিচেন রুমের গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস নির্গত হয়ে বিস্ফোরণে দগ্ধ হয়ে তারা মারা যান।

এদিকে দুজনের মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হয়েছে।