মো. মশিউর রহমান: রংপুরের বিড়ি শিল্পের কতিপয় অসাধু ব্যবসায়ী জাল ব্যান্ডরোল ব্যবহার করে বিভাগের ৮ জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে নানা ব্র্যান্ডের বিড়ি বাজারজাত করে আসছেন। এতে প্রতি মাসে সরকার শতকোটি টাকার রাজস্ব হারাচ্ছে। অভিযোগ রয়েছে, এ অপকর্মের সঙ্গে কাস্টমস বিভাগের এক শ্রেণির কর্মকর্তা-কর্মচারী জড়িত। এ জন্য তারা প্রতি মাসে বিপুল পরিমাণ মাসোহারা পেয়ে থাকেন।

অন্যদিকে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি কমেছে দিনাজপুর কাস্টম হাউজে। দিনাজপুর কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট বিভাগে শুল্কায়ন প্রক্রিয়া থেকে শুরু করে প্রতিটি ধাপে ধাপে অনিয়ম হচ্ছে।

দিনাজপুরের গ্রামগঞ্জে কিছু অসাধু ব‍্যবসাই প্রায় ৬/৭ প্রকার জাল ব‍্যন্ডরোল বিড়ির রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে, নেই কোন প্রশাসন ও কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট বিভাগের সুদৃষ্টি।

দিনাজপুরের নবাবগঞ্জ, হাকিমপুর, ফুলবাড়ি, বিরল, বিরামপুর, পার্বতীপুর, চিরিরবন্দর উপজেলায় অনুসন্ধানে গিয়ে হাট-বাজারের সরোজমিনে দেখা যায়, বড় বড় পাইকারি দোকান গুলোতে জাল ব‍্যান্ডরোল বিড়ির ছড়াছড়ি, আবার এমনকি ব‍্যান্ডরোল ব্যতিত কয়েক প্রকার বিড়িও বিক্রি হচ্ছে দোকানগুলোতে।

এ বিষয়ে দিনাজপুরের বিভিন্ন হাট-বাজারের পাইকারি ও খুচরা দোকানদারদের সাথে কথা বললে জানায়, আমরা তো জাল বিড়ি না ব‍্যান্ডরোল চিনিনা বা জানিনা তাই আমরা এভাবে নিম্নমানের বিড়ি ক্রয় করে বিক্রয় করতেছি। জাল ব‍্যন্ডরোল ব্যবহারে সরকারকে ভ্যাট বাকি দেওয়া হচ্ছে এটা বেআইনি, তাই আপনাদের ও প্রশাসনকে বিড়ির মালিক কতৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

এদিকে সরকারি বিধি মোতাবেক প্রতি ২৫ শলাকা বিড়ির মূল‍্য ১৮ টাকা নির্ধারন করা হলেও জাল ব‍্যান্ডরোল সংযুক্ত বিড়ি পাইকারি ৭-৮ টাকায় মূল‍্যে দোকানদারকে দেওয়া হচ্ছে এবং তাহারা ১০ টাকা মূল্যে খুচরা বিক্রি করা হচ্ছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে ।

সরকারি রেট অনুযায়ী প্রতি ব‍্যান্ডরোলের মূল‍্য ৮ টাকা ৬৪ পয়সা, আর অসাধু ব‍্যবসায়ীরা জাল ব‍্যান্ডরোল পাচ্ছে ২৫-৩০ পয়সায়, তাই তারা এটাকেই লাভজনক ভেবে সরকার কে রাজস্ব ফাঁকি দিয়ে চালিয়ে যাচ্ছে জাল ব‍্যান্ডরোল সংযুক্ত ও নিম্নমানের বিড়ির ব‍্যবসা।

এ বিষয়ে (ইবিন ও সুজন) বিড়ির মালিক মোঃ শেফাউল ইসলাম (শফির) সাথে সাক্ষাৎ করলে তিনি জানান, তার ব‍্যবসা বৈধ, তিনি কোনো জাল ব‍্যান্ডরোল ব‍্যবহার করেননা এবং তিনি বলেন আমি বড় ব‍্যবসায়ী নই, আমি প্রতি মাসে ৩০ হাজার বিড়ি উৎপাদন করি। এই বিড়ি প্রতি ২৫ শলাকা পাইকারি সেল করি ১২ টাকায়, খুচরা বিক্রি ১৫ টাকা, সরকারি রেট ১৮ টাকা, উনি ১২ টাকায় তা কিভাবে দিচ্ছেন জানতে চাইলে বলে, আমি আমার মতো ব‍্যবসা করছি তাতে তো কারো কিছু বলার নাই, এবং আমি প্রতিমাসে ৩০ হাজার বিড়ির ভ‍্যাট ট‍্যাক্স হিসেবে সরকারি রাজস্ব হিসেবে ১০ হাজার টাকা প্রদান করি।

এদিকে তার ৩০ হাজার বিড়ির ব‍্যান্ডরোল হিসেবে সরকারি রাজস্ব দাড়ায় ১ লাখ ৬০ হাজার টাকা প্রায়। এ বিষয়ে তিনি আর কিছু বলতে ইচ্ছুক নন।

কিন্তু সরেজমিনে গিয়ে বেশকয়েকটি বিড়ি ব্যান্ডরোল বিহীন বাজারে বিক্রি হচ্ছে যা বিপুল পরিমান সরকারী রাজস্ব ফাঁকি দিচ্ছে। নিম্নমানের ব্যান্ডরোল বিহীন বিড়িও জাল ব্যান্ডরোল সংযুক্ত বিড়ির মধ্যে বাজারে রতন, আসল, ইবিন, সুমতি, হরিণি, সালমা ও গ্রামীন বিড়ি পাওয়া যাচ্ছে।

যার সব গুলোই দোকানদাররা ৭/৮ টাকা মূল‍্যে ক্রয় করে ১০ টাকায় বিক্রয় করছে। যদিও এই সব বিড়ির গায়ে জাল ব‍্যান্ডরোল স্টিকার রয়েছে, আবার রতন বিড়ির গায়েও নেই কোনো রকম ব‍্যান্ডরোলের চিহ্ন, তবুও সাধারন খেটে খাওয়া মানুষ তা না বুঝে পান করে যাচ্ছে, এ বিষয়ে দোকানদার দের মতামত মানুষ সস্তা খোঁজে বলেই তারা এই কমদামের নিম্নমানের বিড়ি রাখেন।

এ বিষয়ে মোঃ রিয়াদুল ইসলাম বিভাগীয় কর্মকর্তা কাস্টমস, এক্সাইজ ও ভ‍্যাট বিভাগ, দিনাজপুরের কাছে জানতে চাইলে তিনি কোনো রকম তথ‍্য দিতে ও আলোচনা করতে অসম্মতি জ্ঞাপন করেন, এমনকি তিনি সাংবাদিকদের সাথে অসৌজন‍্য মূলক আচরন করেন।