কুতুবদিয়া প্রতিনিধি: ভূমিদস্যুরা আদালতের ১৪৪ ধারা অমান্য করে মালিকানা জমিতে ঘর তৈরী করার অভিযোগ উঠেছে। জমির মূল মালিক পুলিশের নিকট লিখিত অভিযোগ করলেও পুলিশ বিবাদীকে রিরোধীয় জমিতে প্রবেশ না করার জন্য নিষেধ করলে তা বিবাদীরা পুলিশের বাঁধা মানছে না। আদালত বিরোধীয় জমিতে শ্রেণী পরিবর্তন না করার জন্য এবং স্থিতি বজায় রাখার জন্য আইনশৃংখলা বাহিনীকে নির্দেশ দেন। বর্তমানে ভূমিদস্যুরা বেপরোয়াভাবে রাতে দিনে লোক লাগিয়ে ঘর তৈরী করে অন্যজনের জমি দখলে নিচ্ছে। ঘটনাটি ঘটেছে কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের নয়া কাটা এলাকায় মোঃ আজগর আলীর পুত্র ছৈয়দুর রহমান ক্রয়কৃত জমির উপর। ক্রয়সূত্রে তখন থেকে ছৈয়দুর রহমান ভোগ দখলে আছেন।
ইতিমধ্যে ঐ এলাকার আবদুল করিমের পুত্র হাসান আলী কু-মানসে তার বাড়ির পাশের জমি হওয়ায় গত এক সপ্তাহ পূর্বে ১৫/১৬ জন অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে দিন দুপুরে ঘর তৈরীর সরঞ্জাম রেখে জমি দখল করার পায়তারা করে যাচ্ছে। সেই সময়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের সর্দার মাতবরকে সালিশ বিচার দিলে তাদের ডাকে সে সাড়া দেয়নি। এ ঘটনার বিষয়ে খরিদসূত্রে জমির মূল মালিকের ওয়ারিশ মোহাম্মদ হোছাইনের পুত্র রবিউল হোছাইন বাদি হয়ে গত (২৩ জানুয়ারী) কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে কাঃবিঃ ১৪৪ ধারা চেয়ে হাসান আলীকে বিবাদী করে এম,আর ১৯৭/২০২৩ নং মামলা রুজু করেন।
মামলায় উল্লেখ করেন যে, উত্তর ধুরুং মৌজার আর.এস ৯৪নং খতিয়ানের আর এস ৩৪২৪ দাগের তুলনামূলক বিএস ১৪০৭খতিয়ানের ৩১১৪ দাগের ৮শতক জমি ১৯৮২ সনে ৮৩২ নং কবলা মূলে ছৈয়দুর রহমান ক্রয় করে। খরিদ সূত্রে সে যুগ যুগ ধরে ভোগ দখলে আছেন। ইতিমধ্যে হাসান আলীর বাড়ি পাশে জমি হওয়ায় উক্ত জায়গা ভূমিদস্যুতার মানসে দখল করার পায়তারা করে যাচ্ছে। কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত উক্ত বিবাদীকে জমির শ্রেণী পরিবর্তন না করার জন্য ও শান্তিশৃংখলা বজায় রাখার জন্য কুতুবদিয়া থানাকে নির্দেশ দেন।
কুতুবদিয়া থানার ওসি মো. মিজানুর রহমান উক্ত থানার এএসআই রেহান উদ্দিন আদালতের আদেশ মোতাবেক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। উক্ত জমির উপর আদালতের ১৪৪ ধারা ও থানার নিষেধাজ্ঞা অমান্য করে পুলিশ প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমির শ্রেণী পরিবর্তন করে ঘর তৈরী করার জন্য উঠে পড়ে লেগেছে। বর্তমানে বিবাধীরা আদালতের ১৪৪ ধারার নোটিশ পেয়ে চরম ক্ষিপ্ত হয়ে বাদি রবিউল হোছাইনকে মারধর করার হুমকি দিচ্ছে এবং এলাকা ছাড়া করেছে। বর্তমানে বাদি জীবনের নিরাপত্তা চেয়ে পুলিশ নিকট আর আদালতে ধারে ধারে ধর্ণা দিচ্ছে।




