চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা রতন কুমার সুশীল (৫০) আর নেই। আজ শনিবার বিকাল ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:ষাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার ও কিডনিজনিত রোগে ভুগছিলেন।

রতন কুমার সুশীল চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ডের সুশীল পাড়ার বাসিন্দা মহেন্দ্র কুমার সুশীলের পুত্র। সে দুই সন্তানের জনক।

এদিকে চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী জানান, ৯০’ এর স্বৈরচার বিরোধী আন্দোলনে সামনের সারিতে মিছিল মিটিংয়ে সরব ছিলেন তিনি। বিএনপি-জামাতের নাশকতার বিরুদ্ধে অগ্রনী ভূমিকা পালন করেন। কোন লোভ অহংকার ছিলো না তার। অনেকটা অভিমান করে চলে গেলেন সাবেক এই ছাত্রনেতা। তার মৃত্যুতে আওয়ামীলীগ একজন সৎ, সাহসী ও নির্লোভ কর্মীকে হারালো। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।