মো. রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার- ৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, বর্তমান সরকার প্রবাসী বান্ধব সরকার। এ সরকার প্রবাসীদের উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছেন। তিনি দেশ ও জাতির উন্নয়নে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। এমপি কমল আজ শনিবার সন্ধ্যায় ঈদগাঁওতে প্রবাসীদের মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। কক্সবাজার জেলা প্রবাসী সংগঠনের ঈদগাঁও উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উদ্বোধকের বক্তব্য দেন ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু তালেব।
ঈদগাঁও উপজেলা প্রবাসী সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা প্রবাসী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মুবিবুল হক মুবিন ও জেলা সাধারণ সম্পাদক আব্দুল মান্নান কুতুবী। অতিথিদের মধ্যে বক্তব্য দেন ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জালালাবাদ চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সদস্য বদরুল ইসলাম বাদল ও ঈদগাঁও উপজেলা শাখার সদস্য ডাক্তার আব্দুর রহমান। ধারাভাষ্যকার বেলাল আজম হেলালির উপস্থাপনায় আমন্ত্রিতদের মধ্যে ছিলেন কক্সবাজার সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডাক্তার শামসুল হুদা চৌধুরী, ঈদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি তারেক আজিজ, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ সদস্য সাহাব উদ্দিন, জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইফুল হক এমইউপি, পোকখালী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফরিদুল আলম ফরিদ, ইসলামাবাদের শামসুল আলম।
উপস্থিত ছিলেন যুবনেতা মিজানুল হক মিজান, আরফাত সিকদার, গিয়াস উদ্দিন রবিন, আশফাক উদ্দিন আরাফাত সহ বিভিন্ন দেশের প্রবাসী ব্যক্তিবর্গ।
সংসদ সদস্য কমল দেশ ব্যাপী বর্তমান সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরে বলেন, বিগত সরকারের সময় বার্ষিক জিডিপির পরিমাণ ছিল চার মিলিয়ন। আর বর্তমানে জিডিপির পরিমাণ হচ্ছে ৪৮ মিলিয়ন। তিনি প্রধানমন্ত্রী স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে রূপ দিয়েছেন বলে উল্লেখ করেন। বলেছেন, এত উন্নয়ন অতীতে কোন সরকারের আমলে হয়নি। করো না কালে আওয়ামী লীগের নেতৃবৃন্দ সম্যুখসারীর যোদ্ধায় অবতীর্ণ হয়েছিলেন। তিনি প্রত্যন্ত গ্রামাঞ্চলে বর্তমান সরকার উন্নয়নের ছোঁয়া রয়েছে বলে জানিয়ে বলেন, এখন গ্রামো শহরে পরিণত হয়েছে। বেড়েছে গ্রামীণ মানুষের আয় ও জীবনযাত্রার মান। অজ গা পাড়া বাসিও এখন উন্নয়নের সুফল ভোগ করছেন। তিনি আবারো বর্তমান সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে প্রবাসীদের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার অনুরোধ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন বক্তারা প্রবাসীদের সুখ-দুঃখের কাহিনী তুলে ধরেন। তারা বলেন, দেশে আসলে প্রবাসীদের জাতীয় পরিচয় পত্র তৈরি, পাসপোর্ট বানানো এবং ইমিগ্রেশনের ক্ষেত্রে নানা ভোগান্তি ও হয়রানি হতে হয়। যা রেমিটেন্স যোদ্ধাদের জন্য মোটেও শোভনীয় নয়। প্রবাসী নেতৃবৃন্দ দেশের রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া আরো সহজতার ও স্বল্পমূল্যে করা সহ প্রবাসীদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সরকারের সুদৃষ্টি কামনা করেন।
Post Views: 176




