বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে উন্নয়ন বোর্ডের অর্থায়নে প্রায় ৯ কোটি টাকার ব্যায়ের বিভিন্ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন ও কৃষি ক্ষেত্রে আমূল পরিবর্তনের জন্য অত্যাধুনিক কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে। আজ (২৮ জানুয়ারি) শনিবার জামছড়ি ইউনিয়নের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি থেকে তিনি এসব প্রকল্প উদ্বোধন করেন। এক আলোচনা সভা আয়োজন করেন।জামছড়ি ইউনিয়নের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি থেকে তিনি এসব প্রকল্প উদ্বোধন করেন।
এক আলোচনা সভা আয়োজন করেন।সভায় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার আমলে বিশেষ করে কৃষি ক্ষেত্রে বেশি গুরুত্ব দিচ্ছে। তাছাড়া পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। বিগত সরকার আমলে পাহাড়ে মানুষের ভাগ্য উন্নযনের জন্য তেমন ভাবেননি। বর্তমান সরকার আমলেই আনাচে কানাচে উন্নয়ন হচ্ছে একমাত্র প্রধামমন্ত্রী শেখ হাসিনা সুবাদে বলে যোগ করেন তিনি। আরও উপস্থিত ছিলেন পার্বত্যজেলা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, উন্নয়ন বোড,হারুনর রশিদ,সদস্য উন্নয়ন বোড, শাহ আলম অতিরিক্ত পুলিশ সুপার , পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াছিন বীন আরাফাত, এলজিডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদার, উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী সহ এলাকা গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।




