বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ বলেছেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা দুটি ধারাস বিভক্ত। সাধারণ শিক্ষা ও মাদরাসা শিক্ষা। আবার মাদরাসা শিক্ষার মধ্যে কওমী ও আলীয়া শিক্ষা ব্যবস্থা। তিনি বলেন, সাধারণ শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ইসলামের মৌলিক বিষয় গুলোকে বাধ্যতামূলক করে দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয় করতে পারলেই কেবল খোদাভীর আদর্শবান সুনাগরিক তৈরি হবে।
মাওলানা নূরী গতকাল আজ (২৭ জানুয়ারী) ২৩ জুমাবার রাতে সাতকানিয়া উপজেলার পুরানগড় শাহ্ সরফুদ্দীন (রহ:) দাখিল মাদরাসার বার্ষিক মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে একথা বলেন।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো: শাহজাহান সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান বক্তা আরো বলেন, রাসুলে করিম (সঃ) জ্ঞান অর্জনকে মুসলিম নর-নারীর উপর ফরজ কাজের অন্তর্ভূক্ত করে দিয়েছেন। কারণ জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষ সভ্যতা শিখতে পারে। আর সভ্যতা ও নৈতিকতার মূলে দ্বীনি শিক্ষার অবদান সবছে বেশী।
তিনি আরো বলেন, পৃথিবীর অন্য কোন ধর্মগ্রন্থে জ্ঞান অর্জনের তাগিদ দেয়নি । আল্লাহতালা সূরা আলাকে সরাসরি জ্ঞান অর্জনের নির্দেশ দিয়েছেন। প্রধান বক্তা আরো বলেন, জ্ঞান অর্জন শুধু মানুষের আত্মিক বিকাশের হাতিয়ার নয় বরং আত্মিক বিকাশের পাশাপাশি জাগতিক প্রয়োজনেরও হাতিয়ার।
মাওলানা নুরী মুসলিম সন্তানদের জন্য শৈশবে দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে আরো বলেন, একমাত্র দ্বীনি শিক্ষাই মানুষকে তার সত্তা উপলব্ধি করতে সাহার্য্য করবে। দায়িত্ব ও কর্তব্য পালনে যোগ্যতা অর্জন হবে এবং সকল ধরনের অন্যায়ে ও অসত্য থেকে বেরিয়ে একটি কন্যান রাষ্ট্র প্রতিষ্ঠার যোগ্য কারিগর তৈরী হবে।
মাহফিলে উপস্থিত ছিলেন প্রভাতি ইন্সুরেন্সের মহাব্যবস্থাপক এ এইচ এম আজাদ চৌধুরী, আওয়ামীলীগ নেতা ও এফ এম আতাউল ইসলাম, মাওলানা জহুর আহমদ চৌধুরী, মাওলানা কামাল উদ্দীন, গারাংগিয়ার খলিফা ক্বারী আবদুস সবুর, মাওলানা জালাল উদ্দীন, মাওলানা মাকসুদ আহমদ, মাওলানা ইলিয়াছ আজাদ, মাওলানা খায়ের আহমদ, মাওলানা নাজিম উদ্দীন প্রমুখ। মাহফিলে হেফজ খানার তিনজন ছাত্রকে দস্তারবন্দী প্রদান করা হয়।




