৪র্থ চট্টগ্রাম আইটি ফেয়ার-২০২৩ আয়োজনের বিশেষ কিছু দিক সংক্ষেপে তুলে ধরছিঃ-

আগামী (২১ জানুয়ারি)২০২৩ ইং শনিবার সকাল ১১.০০ টা মাননীয় শিক্ষা উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার শুভ উদ্বোধন করবেন।

৩ (তিন) দিনব্যাপী প্রতিদিন সকাল ১০.০০ থেকে রাত ৯.০০ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

মেলায় দর্শনার্থীদের প্রবেশ ফ্রি।

মেলায় দেশী-বিদেশী মোট ৩৭টি প্রতিষ্ঠান ৫৭টি স্টল নিয়ে অংশগ্রহণ করছে।

ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি যুক্তরাষ্ট্র, জার্মানী ও ভারতের কয়েকটি প্রতিষ্ঠান এবারের আইটি ফেয়ারে অংশগ্রহণ করছে।

মেলায় প্লাটিনাম স্পন্সর হিসেবে থাকছে এফ-ফাইভ।

গোল্ড স্পন্সর হিসেবে অংশগ্রহণ করছে বেনকিউ।

সিলভার স্পন্সর হিসেবে অংশগ্রহণ করছে এ্যারোডেক, ভেলোসিটি এবং সফোজ।

টেকনোলজি পার্টনার হিসেবে থাকছে লিংথ থ্রি। মেলা প্রাঙ্গনে তারা ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা করবে।

প্রণোদনামূলক কর্মকান্ডের জন্য ডি-ইঞ্জিনিয়ার্স ও স্টার্ট-আপ চট্টগ্রামকে বিনামূল্যে একটি করে স্টল বিশেষভাবে বরাদ্দ দেয়া হয়েছে।

প্রদর্শনীর পাশাপাশি প্রতিবারের মত এবারও মেলাকে কেন্দ্র করে প্রতিদিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিভিন্ন সেমিনার আয়োজন করা হয়েছেঃ-

১। ২১ জানুয়ারি শনিবার বিকেলে বিভিন্ন সফটওয়্যার কোম্পানীর সাথে গোলটেবিল আলোচনা এবং সন্ধ্যায় প্ল্যাটিনাম স্পন্সর এফ-ফাইভ এর আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হবে।

২। মেলার ২য় দিন অর্থাৎ ২২ জানুয়ারি রোববার আরো একটি সেমিনার অনুষ্ঠিত হবে।

আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে, আগামী ২২ জানুয়ারি নেপাল-সহ আরো একটি দেশের রাষ্ট্রদূতের চিটাগাং চেম্বার সফরের কথা রয়েছে। আমরা আশা করি, চিটাগাং চেম্বার সফরকালে তাঁরা এই মেলা পরিদর্শন করবেন।

দর্শনার্থী আকর্ষণের জন্য মেলার প্রচারনার পাশাপাশি অনলাইনভিত্তিক প্রমোশন করা হয়েছে। এছাড়া আইটি ফেয়ারের নিজস্ব ওয়েবসাইটে www.ctgitfairbd.org চালু রয়েছে।

আজ ১৯ জানুয়ারি ২০২৩ ইং অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চেম্বার পরিচালক . কে. এম. আক্তার হোসেন, মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, মোঃ ইফতেখার ফয়সাল, সোস্যাইটি অব চিটাগাং আইটি প্রফেশনাল এর সহ-সভাপতি তামিম ওয়াহিদ আল-হেলাল ও মহাসচিব মোঃ সাইফুল ইসলাম মাহিনসহ স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।