লিটন কুতুবী, কুতুবদিয়া: প্রেমের মরা জলে ডুবে না, দেবর ভাবীর পরকিয়া প্রেমের স্বীকৃতি প্রতিষ্ঠিত করতে মাষ্টার মাইন্ডে পরিকল্পিতভাবে স্ত্রী স্বামীকে হত্যা করে দীর্ঘ আড়াই বছর পালিয়ে থাকার পর পুলিশের জালে অবশেষে ধরা পড়ে গেল দিল জাহান। পাপ বাপকে ছাড়ে না, কথাটি সত্য প্রমানিত হলো স্বামীর হাত্যাকারী দিল জাহান আটকের পর।
বিগত আড়াই বছর পূর্বে অর্থাৎ ২০২০ সনের ২০ অক্টোবর কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আকবর বলী পাড়ার মৃত ফেরদৌসের পুত্র মোঃ ইউনুচ প্রকাশ পেঠান (৩৮) এর পাশ্ববর্তী ধান ক্ষেতে অর্ধ গলিত লাশ উদ্ধার করে পুলিশ। তখনই তার চাচা নাজের হোছাইন বাদি হয়ে কুতুবদিয়া থানায় বিগত ২০অক্টোবর/২০ যার মামলা নং ০৪ একটি অপমৃত্যু মামলা রুজু করে। তারই প্রেক্ষিতে পুলিশ লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে লাশের দাপন সম্পন্ন করে। তখনই নিহতের স্ত্রী দিল জাহান পালিয়ে যায়।
কুতুবদিয়া থানায় ময়না তদন্ত রিপোর্ট আসার পরবর্তীতে থানায় বিগত এক বছর পর ২০২১ সনের ৩০ সেপ্টেম্বর ১৫ নং হত্যা মামলা রুজু হয়। কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান তার চৌকস পুলিশ অফিসারদের নিয়ে স্পেশাল টিম গঠন করে তথ্য প্রযুক্তির সহায়তায় গত রবিবার দিবাগত রাত আড়াইটায় চট্টগ্রাম নগরীর ইপিজেট থানার আকমল আলী রোড এর পকেট গেইট এলাকা থেকে পেঠান হত্যার মূল আসামী তার স্ত্রী দিল জাহান (৩৯)কে আটক করে পুলিশ। দিল জাহান উত্তর ধুরুং ইউনিয়নের মনছুর আলী হাজির পাড়ার মৃত নজির আহমদের কন্যা।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, দীর্ঘ দিন ধরে পেঠান হত্যার আসামীকে আটকের জন্য তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীর অবস্থান চিহৃিত করে দিল জাহানকে আটক করা হয়। দিল জাহান আটকের পর পুলিশের নিকট স্বীকার করে পরকিয়া বন্ধুর প্ররোচনায় তার স্বামী পেঠানকে পরিকল্পিতভাবে হত্যা করে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত পেঠানের সৎ ভাই আনোয়ার হোসেনের সাথে দুই সন্তানের জননী দিল জাহান পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে। বিষয়টি পারিবারিকভাবে অনেকবার সালিশ বিচার হয়। দিল জাহান আর আনোয়ারের পথের কাটা সরানোর জন্য পরিকল্পিতভাবে পেঠানকে হত্যা করে।




