জাহিদ হাসান, লামা প্রতিনিধি: বান্দরবানের আলীকদম জোনের (৩১ বীর) মাতামুহুরী রিজার্ভ বাগান সংলগ্ন গয়ামঝিরি নামক স্থান থেকে নয়শ্ ঘনফুট সেগুন গাছের টুকরো জব্দ করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে গত ০৮ জানুয়ারি সেনা সদস্যরা এসব কাঠ জব্দ করেন।

জব্দকৃত কাঠের বাজার মূল্য আনুমানিক বিশ লাখ টাকা হবে বলে সূত্র জানান।

আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের গয়াম ঝিরি বাসুদেব কারবারি পাড়া থেকে অবৈধভাবে কর্তন ও মজুদকৃত সেগুন কাঠের সন্ধান পায় সেনা সদস্যরা। পরে ক্যাপ্টেন মাজহার এর নেতৃত্বে অভিযান করে সেনা টহল দল স্তুপকৃত সেগুন কাঠগুলো জব্দ করেন।

জানা যায়, গাছ চোরেরা বন কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বিভিন্ন বাগান থেকে গাছ কর্তন করে পরিবহনের জন্য স্তূপ করে রাখে।

সূত্রে প্রকাশ, সেনাবাহিনী যখন অভিযানে যায়, ঠিক সেই মুহুর্তো পর্যন্ত গাছ কাটতেছিল চোরেরা।সেনা উপপস্থিতি টের পেয়ে কর্তনকারীরা পালিয়ে যায়। ফলে জব্দকৃত কাঠের মালিক বা কর্তনকারী কাউকে আটক কিংবা পরিচয় পাওয়া যায়নি। জব্দকৃত কাঠ বন বিভাগ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।