মোঃ রেজাউল করিম, ঈদগাঁও: পরিবেশ ও প্রাণ প্রকৃতি রক্ষায় জাতীয় সমাবেশ উপলক্ষ্যে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় সমাবেশ। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর আয়োজনে রবিবার সন্ধ্যায় কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ  সমাবেশে প্রধান অতিথি ছিলেন বেন এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ড. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিল ও পরিবেশ সমাবেশের জাতীয় প্রস্তুতি কমিটির আহ্বায়ক আলমগীর কবির।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা কমিটির সভাপতি সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, পরিবেশ ও প্রাণ প্রকৃতি রক্ষা করতে হবে। পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সমাবেশে পরিবেশ ও প্রাণ প্রকৃতি বাঁচাতে সরকারের কাছে জোর আহ্বান জানানো হয়।