লিটন কুতুবী, কুতুবদিয়া: শিক্ষক আছে শিক্ষার্থী নেই, শিক্ষকরা বেতন ভোগ করে যাচ্ছে শতভাগ। মাদরাসা পরিচালনা কমিটি গঠন করতে গিয়ে বিপাকে পড়েছে এডহক কমিটি। সু- কৌশলে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভর্তি দেখিয়ে কাগজে ভোটার তালিকা হাল নাগাদ দেখিয়ে নির্বাচন করার জন্য ঘোষনাপত্র জারি করে মাদরাসা কতৃপক্ষ।
এডহক কমিটি গঠনের মেয়াদ ছয় মাস পূর্ণ হলে মাদরাসা পরিচালনা কমিটি গঠনের জন্য মাদরাসা শিক্ষা বোর্ডের পরিপত্র অনুযায়ী এডহক কমিটির মেয়াদ শেষ হলে আগামী ১৯ জানুয়ারী/২৩ ইং মাদরাসা পরিচালনা কমিটি নির্বাচনের দিন ধার্য্য করা হয়। মাদরাসা পরিচালনা কমিটি গঠনের লক্ষে পদাধিকার বলে ইউএনওর মনোনীত উপজেলা শিক্ষা অফিসারকে প্রিজাইডিং অফিসার নিয়োগ করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির প্রিজাইডিং অফিসার যথা সময়ে তফসিল ঘোষণা করে গত ০২ জানুয়ারী নির্বাচনের সম্পন্ন করার জন্য অভিভাবক সদস্য পদের জন্য ১০টি মনোনয়ন ফরম বিক্রি করে। জমাকৃত অভিভাবক সদস্য শিক্ষক, দাতা,প্রতিষ্ঠাতা পদে মনোনয়ন ফরম যাচাই বাচাই ৮ জানুয়ারী ও ৯ জানুয়ারী প্রত্যহার এবং ১৯ জানুয়ারী নির্বাচন বলে নিশ্চিত করেন প্রিজাইডিং অফিসার উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোসলে উদ্দিন।
এদিকে বর্তমানে মাদরাসায় এবতেদায়ী শাখায় শিক্ষার্থী আছে কেবলমাত্র ৬ জন। কিন্তু মাদরাসার এডহক কমিটি ও মাদরাসার সুপার মিলে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তিকৃত ১০০ জন শিক্ষার্থীর নাম লিখে নির্বাচনের জন্য তফসিল ঘোষণার করে।
এহেন অনিয়মের বিরুদ্ধে গত ৩ জানুয়ারী মাদরাসার শিক্ষার্থীর অভিভাবক রেজাউল করিম,শাহ জাহান প্রিজাইডিং অফিসার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছে। ভূঁয়া ভোটার দেখিয়ে নির্বাচন করার পায়তারা করার অভিযোগ তুলে ৮ জানুয়ারী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছে।
এ ব্যাপারে প্রিজাইডিং অফিসার,( উপজেলা শিক্ষা অফিসার) মোসলে উদ্দিনের সাথে কথা হলে তিনি জানান, অভিযোগ পেয়েছেন, ইউএনওর সাথে আলোচনা সাপেক্ষে বিষয়টি তদন্ত সাপেক্ষে দেখভাল করবেন বলে জানান।



