প্রেস বিজ্ঞপ্তি: আমিলাইষ যাইদ বিন সাবিত (রা.) দাখিল মাদরাসা থেকে অংশগ্রহণ করে ২০২২ সালের দাখিল পরীক্ষায় জিপিএ ৫ অর্জনকারী ৫ জন ও জিপিএ ৪ ঊর্ধ কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা স্মারক প্রদান এবং মাদরাসার নূরানী শিশু শ্রেণি থেকে দাখিল নবম শ্রেনির বার্ষিক পরীক্ষা ২০২২-এ ১ম, ২য়, ৩য় স্থান অধিকারকারী এবং বার্ষিক পরীক্ষা পূর্ববর্তি কার্যদিবস তথা ১১৪ দিনে যথাযথ উপস্থিতি নিশ্চিতকারী, নুরানী ও মাদরাসা বিভাগে নির্বাচিত হওয়া সর্বসেরা ২ জন শিক্ষার্থীকে শুভেচ্ছা স্মারক ও প্রাইজমানি বিতরণ করা হয়।গতকাল ০৬ জানুয়ারী জুমাবার মাদরাসা কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মনোজ্ঞ অনুষ্ঠানটি সকাল ১০ টায় মাদরাসার মিলনায়তনে কুরআনে হাকিম থেকে তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে, প্রধান শিক্ষক মাওলানা শিহাব উদ্দিন এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ এর সঞ্চালনায় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে সদ্য অনুষ্ঠিত ২০২২ সালের দাখিল পরীক্ষায় ৩৪% জিপিএ ৫ ও ১০০% জিপিএ ৪ অর্জন করে সাতকানিয়া উপজেলায় আমিলাইষ যাইদ বিন সাবিত (রা.) দাখিল মাদরাসা কে ২য় স্থানে সমাসীন করায় দাখিল পরীক্ষার্থী-২০২২ কে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়েছে। ২০২২ সালের বার্ষিক পরীক্ষায় ১ম, ২য়, ৩য় স্থান অধিকারকারী ৩৬ জন, ১১৪ কার্যদিবসে যথাযথ উপস্থিতি নিশ্চিতকারী ১২ জন এবং নূরানী ও মাদরাসা বিভাগদ্বয়ে মাদরাসা ফার্স্ট হওয়া ২ জন শিক্ষার্থীকে শুভেচ্ছা স্মারক ও প্রাইজমানি তুলে দেয়া হয়েছে।

বক্তারা বলেন, জ্ঞান অর্জন করে নিজেকে জাতীর মাঝে শ্রেষ্ঠ মানুষ হিসেবে পরিচয় দিতে পরলেই একজন শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী ও অভিভাবকগণ সবচেয়ে বেশি গর্বিত হয়। এই শিক্ষা গ্রহণ করে দেশ ও জাতীর উন্নয়ন এবং নিজেকে উন্নত চরিত্রের অধিকারী করতে হবে। রাসুল করীম (সঃ) এর আদর্শে প্রত্যেকের জীবন গঠন করতে হবে।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবু মুহাম্মদ মুঈন উদ্দীন, এডভোকেট মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ ইসমাঈল, মোস্তাক আহমদ, মোহাম্মদ সরওয়ার, মোহাম্মদ ইলিয়াস, মাওলানা নূরুল হোছাইন ফারুকী, সাংবাদিক ইমরান সোহেল, হাজ্বী আব্দুশ শুক্কুর, মোহাম্মদ আশরাফ আলী, মাওলানা মীর মোহাম্মদ মুহিব্বুল্লাহ, মাস্টার ফরহাদ হোছাইন, মাওলানা শাহেদুল ইসলাম, মাস্টার ইকবাল হোছাইন, মাস্টার ওমর ফারুক, মাস্টার জাহেদ, মাওলানা জুবাইর উদ্দীন, মাওলানা আব্দুর রকিব, মাওলানা আসিফ উদ্দীন, মোহাম্মদ আনোয়ার প্রমূখ।