লোহাগাড়া প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ার কলাউজান ইউনিয়নের ৮নং ওয়ার্ডে গাবতলা এলাকায় জ্বালানী কাঠ ভর্তি মিনি ট্রাকের চাপায় মারা গেছে আব্দুর রহমান (৯৫) নামের এক বৃদ্ধ। আজ ০৭ জানুয়ারী (শনিবার) বিকাল সাড়ে ৩টায় ঘটেছে এ দূর্ঘটনা। বৃদ্ধ আব্দুর রহমান গাবতলা এলাকার মৃত এজাহার মিয়ার পুত্র।

লোহাগাড়া থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।

মিনি ট্রাক চালক পাশ্ববর্তী পহরচাঁদার বনাঞ্চল হতে জ্বালানী কাঠ ভর্তি করে ফেরার পথে অসাবধানতা বশত বৃদ্ধ আব্দুর রহমান চাপায় পড়ে বলে স্থানীয়রা জানায়।

দূর্ঘটনার পর ট্রাক চালক কৌশলে ঘটনাস্থল থেকে গা ঢাকা দেয়।

পুলিশ সূত্রমতে, এ দূর্ঘটনার ব্যাপারে নিয়মিত মামলা রুজু করা হচ্ছে।