জাহিদ হাসান, লামা প্রতিনিধি: বান্দরবানের পার্বত্য লামা উপজেলা পৌর কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (০৭ জানুয়ারি) বেলা ১১টায় লামা কেন্দ্রীয় পৌর বাস টার্মিনালে এই সম্মেলনের আয়োজন করা হয়। লামা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আবদুল ওহাবের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আকবর আলী চৌধুরী।এতে উপজেলা কৃষকলীগের আব্দুল ওহাব সভাপতি, জাহাঙ্গীর আলম কায়সার সাধারন সম্পাদক ও পৌর কমিটিতে মহ্জুরুল আলম সভাপতি ও মোঃ শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষনা করে সম্মেলন সম্পন্ন হয়।
বিশেষ অতিথি ছিলেন, একেএম জাহাঙ্গীর সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ বান্দরবান জেলা ও সদস্য বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটি, আলহাজ্ব শেখ মাহবুবুর রহমান, সহ-সভাপতি, বান্দরবান জেলা আওয়ামী লীগ ও সদস্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, লক্ষ্মীপদ দাশ যুগ্ম সাধারণ সম্পাদক বান্দরবান জেলা আওয়ামী লীগ ও সদস্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, মোজাম্মেল হক বাহাদুর যুগ্ম সাধারণ সম্পাদক বান্দরবান জেলা আওয়ামী লীগ ও সদস্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, ক্যাসাপ্রু মার্মা সাংগঠনিক সম্পাদক বান্দরবান জেলা আওয়ামী লীগ ও সদস্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, নাজমুল হাসান ভূইঞা ধর্ম বিষয়ক সম্পাদক বান্দরবান জেলা আওয়ামী লীগ, বাথোয়াইচিং মার্মা, সভাপতি , লামা উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান গজালিয়া ইউপি, মোঃ মোস্তফা জামাল সিনিয়র সহ-সভাপতি লামা উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান উপজেলা পরিষদ লামা, প্রশান্ত ভট্টাচাৰ্য্য সহ-সভাপতি লামা উপজেলা আওয়ামীলীগ, বিজয় কান্তি আইচ সহ-সভাপতি লামা উপজেলা আওয়ামী লীগ, মোঃ জহিরুল ইসলাম সাধারণ সম্পাদক, লামা উপজেলা আওয়ামী লীগ ও মেয়র লামা পৌরসভা, ফাতেমা পারুল সভানেত্রী লামা উপজেলা মহিলা আওয়ামী লীগ ও সদস্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, ছাচিংপ্রু মার্মা যুগ্ম সাধারণ সম্পাদক লামা উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান রূপসী পাড়া ইউ.পি, মিন্টু কুমার সেন যুগ্ম সাধারণ সম্পাদক লামা উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান ২ নং লামা সদর ইউ.পি, প্রদীপ কান্তি দাশ সাংগঠনিক সম্পাদক লামা উপজেলা আওয়ামী লীগ, মোঃ আলমগীর সাংগঠনিক সম্পাদক, লামা উপজেলা আওয়ামী লীগ, মোঃ রফিক , সভাপতি লামা পৌর আওয়ামী লীগ।
সম্মেলন উদ্বোধন করেন, প্রজ্ঞাসার বড়ুয়া পাপন, সভাপতি, বান্দরবান জেলা কৃষকলীগ।
সম্মেলনে অন্যান্যদের মাঝে আরো ছিলেন, রেজাউল করিম রেজা দপ্তর সম্পাদক বাংলাদেশ কৃষকলীগ, কেন্দ্রীয় কমিটি এ্যাড উম্মে কুলসুম হাবিবা স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটি, মোঃ আরমান চৌধুরী, সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটি, মোতাহের হোসেন বাবুল সদস্য বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটি। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সেলিম রেজা সাধারণ সম্পাদক বান্দরবান জেলা কৃষকলীগ।




