বশির আহাম্মদ, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানের কারনে অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় বান্দরবানের রুমা ও রোয়াংয়ছড়ি উপজেলায় পর্যটক যাতায়াত বন্ধ করে দিয়েছে প্রশাসন। আজ সোমবার (১৭ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে এই নির্দেশনা জারি করা হয়েছে সীমান্ত সংলগ্ন রুমা ও রোয়াংছড়ি উপজেলায়। তবে কবে নাগাদ এই নির্দেশনা প্রত্যাহার করা হবে এ বিষয়ে এখনও প্রশাসন থেকে কিছু জানানো হয়নি। বান্দরবানকে জঙ্গী প্রশিক্ষণের নিরাপদ আশ্রয়স্থল মনে করেন নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানের কারণে এ দুটি উপজেলায় আপাতত পর্যটক যাতায়াত বন্ধ করে দেয়া হয়েছে। পর্যটকদের সাথে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে এ কারণেই এই ব্যবস্থা নেয়া হয়েছে। তবে কখন থেকে আবার এ দুটি উপজেলায় পর্যটক যাতায়াত চালু হবে এ বিষয়েও তারা কোন কিছু জানাতে পারেননি।
আরো জানা গেছে, গত ১ সপ্তাহ ধরে জেএমবির জঙ্গী শামিন মাহফুজ ও নাথান বম কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) শসস্ত্র সংগঠন এর বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করা হয়েছে। রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের সাইজাম পাড়া, বড়গিয় ছাড়া, ক্যাংড়া ছড়া, পুরানো টাইগার পাড়া ও বান্দরবানের রোয়াংছড়ির ররিনং পাড়ায় অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। অভিযানের খবরে জেলার রুমা উপজেলা থেকে যোগ দেওয়া কেএনএফ এর বম সম্প্রদায়ের যুবকরা এখন আত্মগোপনে।