নিজস্ব প্রতিবেদক: বাংলালিংক গত এক বছরে চট্টগ্রাম বিভাগে নেটওয়ার্ক কাভারেজ ৫০ শতাংশ বৃদ্ধি করেছে। দেশব্যাপী নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রামে টাইম ডিভিশন ডুপ্লেক্স (টিডিডি) প্রযুক্তির মাধ্যমে বাংলালিংক-এর ২.৩ গিগাহার্জ ব্যান্ডের নতুন স্পেকট্রামের ব্যবহারও শুরু হয়েছে। প্রযুক্তিগত উন্নয়নের ফলে এই অঞ্চলের বাংলালিংক গ্রাহকরা এখন দ্বিগুণ গতির মোবাইল ইন্টারনেট উপভোগ করতে পারবেন। আজ রবিবার নগরে আয়োজিত এক প্রেস কনফারেন্সে বাংলালিংক-এর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কান তেরজিওগ্লু এই ঘোষণা দেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন-এর মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ও বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)-এর চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার এই প্রেস কনফারেন্সে যথাক্রমে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস, বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত, বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, বাংলালিংক-এর রিজিওনাল ডিরেক্টর সৌমেন মিত্র ও প্রতিষ্ঠানটির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।