বরিশাল প্রতিনিধি: “দৃষ্টিজয়ে ব্যবহার করি, প্রযুক্তি নির্ভর সাদাছড়ি” এ প্রতিপাদ্য নিয়ে বরিশালে পালন করা হয় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। দিবসের আয়োজনের মধ্যে ছিল আজ শনিবার (১৫ অক্টোবর) সকালে নগরের সার্কিট হাউজে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, হুইল চেয়ার এবং প্রযুক্তি নির্ভর সাদাছড়ি বিতরণ করা হয়।সার্টিক হাউজে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহেল মারুফ।
বরিশাল জেলা কার্যালয়ের উপপরিচালক আল মামুন তালুকদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক একেএম আক্তারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক (বীর প্রতীক), জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসাইন, সরকারি দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা আক্তার বিশেষ অতিথির বক্তৃতা করেন।
অনুষ্ঠানে বক্তৃরা বলেন, সাদাছড়ি বহনকারী দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে নিরাপদে পথ চলতে সাহায্য করার উদ্দেশ্যে সচেতনতা গড়ে তুলতে প্রতিবছর ১৫ অক্টোবর বিশ্ব সাদাছড়ি দিবস পালন হয়। বিশ্বে ২৮ কোটি ৫০ লাখ মানুষ পুরোপুরি ও আংশিকভাবে চোখে দেখে না। এসব দৃষ্টিপ্রতিবন্ধী মানুষ চলাচলের জন্য হাতে সাদাছড়ি ব্যবহার করে থাকে, যাতে যারা চোখে দেখে তারা যাতে তাদের চলাচলে সহযোগিতা করে। সাদাছড়ি দৃষ্টি প্রতিবন্ধী মানুষের চোখ। নিরাপদে সড়কে ও অন্যান্য স্থানে চলাচলের সুযোগ করে দেওয়ার প্রতীক হিসেবে সাদাছড়ির ব্যবহার হয়ে থাকে।
জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা মো. সাজ্জাদ পারভেজ এর সঞ্চালনায় এসময় সুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. মুন্নুজা রহমান। বরিশাল জেলা প্রশাসন, জেলা সমাজসেবা, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান শেষে ৫জনকে প্রযুক্তি নির্ভর সাদাছড়ি ও ২১জন শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়।