ঢাকা ব্যুরো: ঢাকা লিট ফেস্টের (ডিএলএফ) দশম আসর আগামী বছরের ৫ থেকে ৮ জানুয়ারি শুরু হবে। বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই লিট ফেস্ট। চার দিনের এই আয়োজনে বৈচিত্র্যময় আলোচনার পাশাপাশি থাকবে চলচ্চিত্র প্রদর্শনী, শিল্প প্রদর্শনী, সংগীত ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

নোবেল পুরস্কার বিজয়ী লেখক অরহান পামুক, আবদুলরাজাক গুরনাহসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তারা এতে অংশ নেবেন।

ঢাকা লিট ফেস্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৩ সালে অনুষ্ঠেয় উৎসবের সম্ভাব্য ২০০ জন বক্তার মধ্য থেকে প্রথম ২৫ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় রয়েছেন অরহান পামুক, আবদুলরাজাক গুরনাহ, নুরুদ্দিন ফারাহ, অমিতাভ ঘোষ, হানিফ কুরেশি, রড্রিগো রে রোজা, পঙ্কজ মিশ্র, টিল্ডা সুইন্টন, জন লি অ্যান্ডারসন, অঞ্জলি রউফ, সারাহ চার্চওয়েল, গীতাঞ্জলি শ্রী, ডেইজি রকওয়েল, এসথার ফ্রয়েড, ম্যাথিউ এইকিন্স, আলেকজেন্দ্রা প্রিঙ্গেল, আন্দ্রে কুরকভ, আসমা সাইদ খান, ডেইম স্যারাহ গিলবার্ট, আনিসুল হক, মাশরুর আরেফিন, জয়া আহসান, কামাল নাসের চৌধুরী, জাফর ইকবাল ও মারিনা তাবাসসুম।

২০১১ সালে কাকা লিট ফেস্টের যাত্রা শুরু হয়। ঢাকা লিট ফেস্টের তিন পরিচালক সাদাফ সায, আহসান আকবার এবং কে আনিস আহমেদের পরিচালনায় এ উৎসব হয়ে আসছে। বিশ্ববাসীর কাছে বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি এবং ঢাকাকে তুলে ধরার লক্ষ্যে এই ফেস্টের আয়োজন করা হয়।