মোঃ রেজাউল করিম, ঈদগাঁও: জমি সংক্রান্ত মামলায় ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়ন থেকে এক যুবককে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ইউনিয়নের শুক্কুরের দোকান এলাকা থেকে ঈদগাঁও থানার এসআই রাসেল তাকে আটক করে। আটক নাজিম উদ্দীন (৩০) একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর পালাকাটা বটতলী পাড়ার মৃত মোহাম্মদ মুসলেম উদ্দিনের পুত্র। সে এ মামলার এজাহার নামীয় ২ নম্বর আসামী। মামলার বাদি একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম পালাকাটা পেঁচা পাড়ার মৃত আবদু শুকুর শুক্কুরের পুত্র আবুল কাশেম। ঈদগাঁও থানার এফ আই আর নম্বর ১৩। তারিখ ২২/৮/২২ ইংরেজি। বাদী এর পূর্বে অভিযুক্ত এ যুবকের বিরুদ্ধে ঈদগাঁও থানায় একটি সাধারণ ডায়েরিও করে। যার নম্বর ৯৯৫।
Post Views: 269




