প্রেস বিজ্ঞপ্তি:চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে চতুরঙ্গ সংগঠন কর্তৃক আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে আয়োজিত “১৪ তম জাতীয় ইলিশ উৎসব উপলক্ষে অলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার)।
আলোচনায় সভায় পুলিশ সুপার বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। ‘মা ইলিশ’ রক্ষার দায়িত্বকে শুধু দায়িত্ব না ভেবে নৈতিকতার সহিত নিজ নিজ কর্তব্য পালনের আহবান জানান। ‘মা ইলিশ’ রক্ষায় এই বছর ভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জনসচেতনতা মূলক কর্মকান্ডের জন্য চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের ভূয়সী প্রশংসা করেন এবং মা ইলিশ রক্ষায় আমাদের সকলকে ঐক্যবন্ধ ভাবে কাজ করতে হবে।
এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Post Views: 306




