মুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া:  কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা সদরে অবস্থিত মডেল জিএমসি ইনস্টিটিউশন। এটি পেকুয়া উপকুলের সবচেয়ে পুরানো ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান। ১৯২৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্টিত হয়। প্রতিষ্টার দীর্ঘ বছর পর পেকুয়া মডেল জিএমসি ইনষ্টিটিউশন বিগত ২০১৮ ইংরেজীতে জাতীয়করণ হয়। জাতীয়করণের পর মো: শাহাব উদ্দিন ও আজিজা খানম শেফা নামের দুইজনকে শূন্যপদে এনটিআরসির সুপারিশক্রমে নিয়োগ দেয়া হয়ে। কিন্তু আজও পর্যন্ত ওই দুই শিক্ষক স্কুলে আসেনি। অথচ তারা কাগজে-কলমে তারা বর্তমানে পেকুয়া সরকারি মডেল জিএমসির নিয়মিত শিক্ষক! জাতীয়করণের তালিকায় দুইজনের নামও এসেছে। তারা দুইজনেই অন্য জায়গায় বর্তমানে চাকুরীতে কর্মরত এবং নিয়মিত বেতন-ভাতাও ভোগ করছেন। পেকুয়া জিএমসিতে চাকুরী জাতীয়করণের অপেক্ষায় রয়েছে ওই দুই শিক্ষক। জিএমসির অন্যান্য শিক্ষক-কর্মচারীদের চাকুরীও জাতীয়করণ হওয়ার পথে। আর ওই দুই শিক্ষক সেই সুযোগের অপেক্ষায় রয়েছে। এরমধ্যে আজিজা খানম শেফা চট্টগ্রামের রেলওয়ে পাবলিক হাই স্কুলে ইংরেজী শিক্ষক পদে কর্মরত রয়েছে। আর শাহাব উদ্দিন পেকুয়ার একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চাকুরী করছেন। তাদের অবৈধভাবে নিয়োগ দেওয়ার ঘটনায় জড়িত রয়েছে জিএমসির খোদ প্রধান শিক্ষক! তবে প্রধান শিক্ষক এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
অনুসন্ধানে জানা যায়, পেকুয়া জিএমসি স্কুল জাতীয়করণের পর ১৬ মার্চ ২০২২ ইংরেজীর ২১৩ নং স্মারকমূলে শিক্ষক-কর্মচারীর ১৫টি পদ সৃজনে সম্মতি জ্ঞাপন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। ১৫টি পদের মধ্যে বিদ্যালয়ে ১৩ টি পদে পূর্ব থেকে জনবল রয়েছে। আর দুইটি পদে জনবল নেই। এরপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যালয়ে কর্মরত নাই এমন দুইজন শিক্ষকের নাম জাতীয়করণের তালিকায় অন্তর্ভূক্ত করে মাউশিতে পাঠিয়েছে। পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুমোদন হয় পেকুয়া জিএমসির শিক্ষক-কর্মচারীরগণের তালিকা।
 সম্প্রতি বিষয়টি জানাজানি হলে পুরো পেকুয়াজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ে কর্মরত না থাকলেও পেকুয়া জিএমসিতে জাতীয়করণের জন্য অন্তর্ভুক্ত মো: শাহাব উদ্দিন গত ৩০/০১/২০২০ইংরেজী তারিখে পেকুয়া উপজেলায় বারবাকিয়া ইউনিয়নের আখতারুজ্জামান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বদলী হয়ে আসেন উজানটিয়ার করিয়ারদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে।  বর্তমানে তিনি সেখানে চাকুরী করছেন। আর আজিজা খানম শেফা চট্টগ্রামের রেলওয়ে পাবলিক হাইস্কুলে ইংরেজী বিষয়ের এমপিওভুক্ত শিক্ষক হিসেবে বিগত ৪/৫ বছর ধরে কর্মরত রয়েছে। তারা পৃথক শিক্ষা প্রতিষ্টানে কর্মরত থাকলেও কাগজে-কলমে  বর্তমানে  পেকুয়া জিএমসির শিক্ষক হিসেবে অন্তর্ভুক্ত হয়ে চাকুরী জাতীয়করণের জন্য চেষ্টা-তদবীর চালিয়ে যাচ্ছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব গোঁয়াখালী গ্রামের মৃত জালাল আহমদের পুত্র মাষ্টার শাহাব উদ্দিন উজানটিয়া ইউনিয়নের করিয়ারদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিগত ০৭/০৩/২০১৭ ইংরেজী তারিখে সহকারী শিক্ষক পদে সরকারী চাকুরীতে যোগদান করার পর থেকে নিয়মিত বেতন ভাতাদি উত্তোলন পূর্বক ভোগ করছেন। বিগত ২০১৬ সালের ৯ অক্টোবর জাতীয় শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়ে পেকুয়া মডেল জিএমসি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মাষ্টার জহির উদ্দিন স্বাক্ষরিত পে/জি.এম.সি/শি.নি/০১২০১৬ নং স্মারকে নিয়োগপত্রের অনুবলে বিগত ০১/১১/২০১৬ ইংরেজী তারিখে সহকারী শিক্ষক (বিজ্ঞান) পদে যোগদান করেন মো: শাহাব উদ্দিন। প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সরকারি চাকুরীতে যোগদানের পূর্বে তিনি পেকুয়া জিএমসিতে যোগদান করেছিলেন। কিন্তু বিগত ০৭/০৩/২০১৭ ইংরেজীতে মাষ্টার শাহাব উদ্দিন উজানটিয়া ইউনিয়নের করিয়ারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারী চাকুরীতে যোগদান করলেও পূর্বের কর্মস্থল পেকুয়া মডেল জিএমসি ইনস্টিটিউশন থেকে ইস্তাফা দেননি। সরকারী চাকুরীতে তথ্য গোপন করে যোগদান করেছিলেন শাহাব উদ্দিন। বর্তমানেও পেকুয়া জিএমসিতে সহকারী শিক্ষক (বিজ্ঞান) পদে কাগজে-কলমে বহাল রয়েছেন। পাশাপাশি সরকারী প্রাথমিক বিদ্যালয়েও চাকুরী করছেন তিনি!
এক অনুসন্ধানে জানা গেছে, ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত মাষ্টার শাহাব উদ্দিন পেকুয়া মডেল জিএমসি ইনষ্টিটিউশনের শিক্ষক হাজিরা খাতায় উপস্থিতির স্বাক্ষর করেছেন। শিক্ষক হাজিরা খাতায় ওই চার মাস তিনি সকাল ৮ টায় বিদ্যালয়ে আগমন এবং বিকাল ৪টায় বিদ্যালয় থেকে প্রস্থান করেছেন বলে উল্লেখ রয়েছে। একই সাথে তিনি আবার ২০১৭ ইংরেজীর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চারমাস উজানটিয়া ইউনিয়নের করিয়ারদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাজিরা খাতায়ও স্বাক্ষর করেছেন। একই সাথে তিনি সরকারী কর্মদিবসে দুইটি শিক্ষা প্রতিষ্টানের হাজিরা খাতায় একই সময়ে উপস্থিতির স্বাক্ষর করেছেন।
জানা যায়, গত কয়েক বছর পূর্বে পেকুয়া জিএমসি ইনষ্টিটিউশনকে জাতীয়করণের তালিকায় সরকার অন্তর্ভূক্ত করেছে। জিএমসিতে পূর্বে থেকে এমপিওভুক্ত ছিল ১৩ জন শিক্ষক-কর্মচারী। পরে চাকুরী জাতীয়করণের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো তালিকাতে মাষ্টার শাহাব উদ্দিন ও আজিজা খানম শেফার নাম রয়েছে। এছাড়াও জিএমসি ইনষ্টিটিউশন জাতীয়করণের পূর্বে মাষ্টার শাহাব উদ্দিনকে এমপিওভূক্ত করার জন্য বিগত ২৭/১১/২০১৭ইংরেজী তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক বরাবরে জিএমসির প্রধান শিক্ষক মাষ্টার জহির উদ্দিন ১১৮/১৭ নং স্মারকে পত্র প্রেরণ করা হলেও চাকুরী এমপিও হয়নি।
অন্যদিকে আজিজা খানম শেফাও এনটিআরসিএ সুপারিশ পেয়ে ০২/১১/২০১৬ইংরেজী তারিখে পেকুয়া মডেল জিএমসিতে ইংরেজী বিষয়ের শিক্ষক পদে যোগদান করেন। তবে তিনি কাগজে কলমে যোগদান করলেও অদ্যবধি পর্যন্ত বিদ্যালয়ে আসেনি। তিনি চট্টগ্রামের রেলওয়ে পাবলিক হাই স্কুলে এমপিওভুক্ত শিক্ষক হিসেবে কর্মরত হয়েছে।
 এ বিষয়ে পেকুয়া জিএমসির প্রধান শিক্ষক মাষ্টার জহির উদ্দিনের বক্তব্য নেওয়ার জন্য মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বক্তব্য দিতে রাজি হননি।
পেকুয়া উপজেলা শিক্ষা অফিসার সালামত উল্লাহ খান জানান, এক সাথে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরী করা অন্যায় ও বিধি বহির্ভুত। বিষয়টি খোঁজ খবর নিয়ে সত্যতা পাওয়া গেলে শাহাব উদ্দিনের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে তথ্য গোপন করে একই সঙ্গে দুইটি সরকারী বিদ্যালয়ে বহাল থাকার ঘটনায় অভিযুক্ত মাষ্টার শাহব উদ্দিন ও আজিজা খামন শেফার বিরুদ্ধে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমার বরাবরে স্থানীয় সামাজিক সংগঠন ‘আমরা পেকুয়াবাসী’ এর পক্ষ থেকে গত কয়েক দিন পূর্বে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগের পরিপ্রেক্ষিতে পেকুয়ার ইউএনও জানান, তিনি বিষয়টি তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসকে নির্দেশনা প্রদান করেছেন।  অপরদিকে এ ধরনের অনিয়ম ও দূর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে দূর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে ‘আমরা পেকুয়াবাসী’ নামের সামাজিক সংগঠন।