মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁওতে এক যুবককে হাতুড়ি পেঠা করে সবকিছু ছিনিয়ে নিয়েছে সঙ্ঘবদ্ধ ছিনতাইকারী চক্র।আজ বৃহস্পতিবার রাত ৮ টার পরে জাগির পাড়া সড়কের মায়ের দোয়া হোটেল সংলগ্ন গলিতে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার যুবক দৌড়ে পার্শ্ববর্তী হাসান ম্যানসনের দিকে চলে যায়।  যুবকটি কক্সবাজার সদর উপজেলার আওতাধীন ভারুয়াখালী ইউনিয়নের বাসিন্দা। সে তার মায়ের ঔষধ কিনতে ঈদগাঁও বাজারে আসে। পরে তার এক বন্ধু তাকে মায়ের দোয়া নামক হোটেলটির সামনে অবস্থান করতে বলে।
সে ওখানে গেলে জিসানের নেতৃত্বে চার-পাঁচ জনের ছিনতাইকারী তাকে বেদম মারধর করে মোবাইল, নগদ টাকা সহ সবকিছু ছিনিয়ে নেয়।
এ ঘটনার ব্যাপারে স্থানীয় কয়েকজন মহিলা জানান, ছিনতাইকারী চক্রটি এর আগেও একাধিকবার অনুরূপ ঘটনা সংঘটিত করেছে। তবে তাদের ব্যাপারে কেউ মুখ খুলতে চায় না। ঈদগাঁও বাজারের এক নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম রফিক ছিনতাইয়ের ঘটনাটি শুনেছেন বলে জানান।
এদিকে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে ঈদগাঁও বাজারের এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া। বৃহস্পতিবার আকস্মিক এসে তিনি এ জরিমানা করেন।