আনোয়ারা প্রতিনিধি :আনোয়ারা উপজেলা থেকে চারজন চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ বৃহস্পতিবার জেলা নির্বাচন কর্মকর্তার নিকট চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ১৭ই অক্টোবর চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচন। চট্টগ্রাম জেলা পরিষদের ১২ নম্বর ওয়ার্ডে আনোয়ারার চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এস এম আলমগীর চৌধুরী দ্বিতীয়বারের মতো উপজেলা আওয়ামী লীগের মনোনীত হয়েছেন। তিনি জেলা পরিষদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল বশর মনোনয়নপত্র দাখিল করেন। জেলা পরিষদ মহিলা সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের মনোনীত দিলওয়ারা কামাল। এদিকে গতবারের নির্বাচিত জেলা পরিষদ মহিলা সদস্য রেহানা ফেরদৌস চৌধুরীও মনোনয়নপত্র জমা করেন।
Post Views: 251




