কক্সবাজার প্রতিনিধি:  এসএসসি ও দাখিল পরীক্ষা উপলক্ষে কক্ষ পর্যবক্ষকদের সাথে মতবিনিময় সভা আজ বুধবার ১৪ সেপ্টেম্বর বিকেলে কক্সবাজার সদর উপজেলা প্রশাসনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দিন।শিক্ষক মোজাম্মেল হকের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ রাশেদুল হাসান।

কেন্দ্র সচিব ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে মতামত উপস্থাপন করেন কক্স-৪ কেন্দ্রের কেন্দ্র সচিব মোঃ নুরুল আমিন, ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা কেন্দ্রের কেন্দ্র সচিব মাওলানা নজিব আহমদ, পালাকাটা গুলজার বেগম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আনিস মোহাম্মদ আব্দুল্লাহ, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম। সভাপতিত্ব করেন এসএসসি কক্স-২ কেন্দ্রের কেন্দ্র সচিব খুরশীদুল জন্নাত।

উপস্থিত ছিলেন নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমিজ আহমদ, চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক কামরুজ্জামান, গোমাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, মেহের ঘোনা শাহ জব্বারিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মনসুর আলম, নতুন মহাল রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মিজানুর রহমান আজাদ, কালুফকির পাড়া আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল আলম। এছাড়াও ছিলেন খোদাই বাড়ি এ, জি, লুৎফুল কবির আদর্শ বালিকা আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান আজাদ ও ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের সহকারী প্রধান শিক্ষক নুরুল আবছার। শুরুতে পবিত্র কুরআন ও গীতা পাঠ করা হয়।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট কেন্দ্রসমূহের কেন্দ্র সচিব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও দায়িত্ব প্রাপ্ত পর্যবেক্ষকরা উপস্থিত ছিলেন। সভায় সুষ্ঠ, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা গ্রহণ করতে নানা দিকনির্দেশনা দেয়া হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, পাবলিক পরীক্ষা পরিচালনা নির্বাচনের মত একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ দায়িত্ব পালনে সকলকে সজাগ ও সচেষ্ট থাকতে হবে। পরীক্ষা কক্ষে কোন ধরনের পক্ষপাতিত্ব করা যাবে না।

তিনি বলেন, অতীতের ন্যায় এ বছরও সুনামের সাথে পরীক্ষা কেন্দ্রে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। কোন ধরনের অন্যায় ও নিয়ম সহ্য করা হবে না। পরীক্ষা সংশ্লিষ্ট কেউ মোবাইল ব্যবহার করতে পারবে না। কভিড পরিস্থিতির কারণে পরীক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখতে হবে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে সকলের সজাগ দৃষ্টি কামনা করেন এ শিক্ষা কর্মকর্তা।