লিটন কুতুবী, কুতুবদিয়া: কুতুবদিয়া উপজেলায় সামাজিক সম্প্রীতি ও শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষে বিশেষ আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (১৪সেপ্টেম্বর) সকালে কুতুবদিয়া উপজেলা পরিষদ হল রুমে ইউএনও দীপংকর তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা শহীন আবদুর রহমান, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর হায়দার, কুতুবদিয়া উপজেলা আ’লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা আওরঙ্গজেব মাতবর, কুতুবদিয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুচ্ছাফা বিকম, কুতুবদিয়া উপজেলা পূঁজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক সমীর দাশ, বড়ঘোপ ইউপির চেয়ারম্যান আবুল কালাম, কৈয়ারবিল ইউপির চেয়ারম্যান আজমগীর মাতবর, লেমশীখালী ইউপির চেয়ারম্যান আলহাজ আকতার হোছাইন, আলী আকবর ডেইল ইউপির প্যানেল চেয়ারম্যান আকতার কামাল, দক্ষিন ধুরুং ইউপির প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ছৈয়দা মেহেরুন্নেছা, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি বেবী আকতার, বড়ঘোপ ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যাপক আবুল কালাম, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাব সভাপতি এস.কে. লিটন কুতুবী, আনসার ভিডিপি অফিসারসহ প্রতিটি ইউনিয়নের পুঁজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন। সভায় আগামী ০১ অক্টোবর/২২ হতে ০৫ অক্টোবর/২২ পর্যন্ত প্রতিমা পুঁজা ও ঘট পুঁজা অনুষ্ঠিত হবে।
কুতুবদিয়া উপজেলায় ৬ ইউনিয়নে ১২ টি প্রতিমা পুঁজা ও ৩২ টি ঘট পুঁজা পালনের জন্য প্রস্তুতি গ্রহন করেছে স্ব- স্ব পুঁজা উদযাপন কমিটি। প্রতি বছরের ন্যয় এ বছর যথানিয়মে শারদীয় দূর্গাপুজা উদযাপিত হবে। শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সেচ্ছাসেবক টিম,উপজেলা প্রশাসন, পুলিশ,আনসার, পুলিশ টহল ও পূর্বের ন্যায় আইনশৃংখলা বাহিনী জোরদার রাখার আহবান জানান।
Post Views: 279




