আনোয়ারা প্রতিনিধি ::আনোয়ারায় ভরাশঙ্খের খালের  পানিতে ডুবে এক বৃদ্ধ মৃত্যু হয়েছে। তার নাম চান মিয়া। উপজেলার বরুমচড়া ভরা শঙ্খের খালে আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত চানমিয়া স্থানীয় মৃত সালেহ  আহমদের পুত্র।

মৃত চান মিয়ার পুত্র মোহাম্মদ টিপু জানায়, আজ বিকেল দুইটার দিকে শখের বসে  ভরা শঙ্খের  খালে আমার বাবা মাছ ধরতে যান। এ সময় ঘুরতে যাওয়া এক ব্যক্তি ভরা শঙ্খে খালে ভাসমান অবস্থায় লাশ দেখতে পায়। স্থানীয়রা খাল থেকে উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা হাসপাতালে কর্তব্যরত ডাক্তার উপমা বলেন, বৃদ্ধকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।