আর্জেন্টিনার জাতীয় দলের কোচিং স্টাফে লিওনেল মেসিকে দেখার আগ্রহ প্রকাশ করেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। কোস্টারিকার বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচকে সামনে রেখে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। স্কালোনি স্পষ্ট করে জানিয়েছেন, মেসি যদি কখনো কোচিং স্টাফে যুক্ত হতে চান, তবে তার জন্য দুয়ার খোলা রয়েছে।

বর্তমানে আর্জেন্টিনার কোচিং প্যানেলে থাকা ওয়াল্টার স্যামুয়েল কোস্টারিকা ম্যাচের পর দায়িত্ব থেকে বিদায় নেবেন। তার এই প্রস্থানের ফলে তৈরি হওয়া শূন্যস্থানে মেসিকে দেখা যেতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, মেসি চাইলে তিনি কোনো বাধা দেবেন না। কোচ বলেন, মেসি যদি এখানে আসতে চান, তবে কোনো সমস্যা নেই। ওয়াল্টার চলে যাওয়ার পর দেখা যাক কী হয়, সে আসুক।

তবে স্কালোনি মনে করেন, মেসির খেলোয়াড়ি জীবন এখনো ফুরিয়ে যায়নি। তিনি বিশ্বাস করেন, মেসি আরও দীর্ঘ সময় ক্লাব ফুটবলে নিজের দক্ষতা দেখিয়ে যাবেন। এমনকি ২০৩০ সালের পরও তাকে মাঠে দেখা যেতে পারে বলে ধারণা কোচের। স্কালোনি যোগ করেন, জাতীয় দল থেকে মেসি অবসর নিলেও ফুটবলার হিসেবে তিনি যতদিন সম্ভব খেলে যাবেন, সেটাই তাদের প্রত্যাশা।

উল্লেখ্য যে, মেসি নিজেই অতীতে জানিয়েছেন যে অবসরের পর কোচিং বা কোচিং স্টাফে যুক্ত হওয়ার কোনো পরিকল্পনা তার নেই। বরং তিনি ক্রীড়া ব্যবস্থাপনার দিকেই বেশি আগ্রহী। ইতোমধ্যে তিনি রোজারিওর লিওনেস, স্পেনের এলদেনসে এবং উরুগুয়ের দেপোর্তিভো এলএসএমের সঙ্গে যুক্ত হয়েছেন। ফলে স্কালোনির এই আমন্ত্রণে মেসি সাড়া দেবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

এদিকে, ওয়াল্টার স্যামুয়েলের বিদায়ের পর এখনই কাউকে নতুন করে নিয়োগ দেওয়ার পরিকল্পনা নেই স্কালোনির। তিনি জানিয়েছেন, বর্তমান স্টাফ দিয়েই কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ভবিষ্যতে যুবদলের কেউ সহায়তা করতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। স্যামুয়েল প্রসঙ্গে কোচ বলেন, তিনি নিজের কোচিং ক্যারিয়ার শুরু করতে চেয়েছেন এবং বর্তমান সময়টি এর জন্য উপযুক্ত। স্যামুয়েলকে শুভকামনা জানিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্কালোনি। কালকের ম্যাচ শেষে স্যামুয়েল বিদায় নেবেন এবং এরপর কোচিং স্টাফে কী পরিবর্তন আসে, সেটাই এখন দেখার বিষয়।