নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু পবিত্র কাবা শরিফের ভেতরে প্রবেশ করে নামাজ আদায়ের এক বিরল সম্মান লাভ করেছেন। গত ১ নভেম্বর সৌদি আরবের রাজকীয় আদালতের বিশেষ অনুমতি ও ব্যবস্থাপনায় তিনি কাবার অভ্যন্তরে প্রবেশ করেন। এই বিরল সুযোগ পাওয়ার পর তিনি নাইজেরিয়ার জনগণের কল্যাণ, দেশের শান্তি, ঐক্য ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করেন। নাইজেরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ভয়েস অব নাইজেরিয়ার (ভিওএন) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রেসিডেন্ট তিনুবু ওমরাহ পালনের উদ্দেশ্যে গত ২৯ অক্টোবর মক্কায় পৌঁছান। এরপর ৩০ অক্টোবর তিনি পবিত্র মসজিদুল হারামে ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এই সময়ে তিনি কাবা শরিফ সাতবার তাওয়াফ এবং সাফা-মারওয়া সায়ি করেন। সেই সময় তিনি দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য দোয়া করেছিলেন। এরপর ১ নভেম্বর সৌদি রাজকীয় আদালতের বিশেষ ব্যবস্থাপনায় তার জন্য কাবার দরজা খুলে দেওয়া হয়। সাধারণত রাষ্ট্রপ্রধান, রাজপরিবারের সদস্য ও বিশিষ্ট অতিথিদের ক্ষেত্রে বিশেষ উপলক্ষে এ ধরনের সুযোগ প্রদান করা হয়।

কাবার ভেতরে প্রবেশের সময় প্রেসিডেন্টের সঙ্গে কয়েকজন রাজ্য গভর্নর, পরিবারের সদস্য এবং ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। সেখানে নামাজ আদায়ের পাশাপাশি প্রেসিডেন্ট হাজরে আসওয়াদে চুম্বন করেন। কাবার ভেতরে প্রবেশের পর নাইজেরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশের মানুষের সেবা করার জন্য তিনি আল্লাহর কাছে প্রজ্ঞা ও দৃঢ়তা চেয়েছেন। এ সময় তিনি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রেসিডেন্টের সফরসঙ্গীদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী আবদুল সামাদ রাবিউও কাবার ভেতরে প্রবেশ করেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, তিনি বহুবার হজ ও ওমরাহ পালন করলেও এর আগে কখনো কাবার অভ্যন্তরে প্রবেশের সুযোগ পাননি। এর আগে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে নাইজেরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট মুহাম্মদু বুহারি ও তার সফরসঙ্গীরাও সৌদি আরব সফরের সময় কাবার ভেতরে প্রবেশের সুযোগ পেয়েছিলেন।

নাইজেরিয়ার প্রেসিডেন্টের জ্যেষ্ঠ বিশেষ সহকারী ও প্রতিবেদনটির লেখক তুন্দে রহমানের মতে, এই ঘটনা কেবল একটি ধর্মীয় সম্মান নয়, বরং এটি সৌদি আরব ও নাইজেরিয়ার ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্কের প্রতিফলন। এছাড়া ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে তিনুবুর রাজনৈতিক অবস্থানেও এর প্রভাব পড়তে পারে বলে তিনি মনে করছেন।