রাজধানীর মিরপুরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার বেলা পৌনে ১২টার দিকে মিরপুর ১১ নম্বর এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এই সংঘর্ষের কারণে মিরপুর ১১ নম্বর, ১২ নম্বর এবং পল্লবী এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অস্থিরতার জেরে ওই এলাকাগুলোতে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, যার ফলে সাধারণ যাত্রী ও নগরবাসী চরম ভোগান্তিতে পড়েন।
Post Views: 5




