রাশিয়ার সঙ্গে অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের সংযোগকারী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ক্রিমিয়ান সেতুতে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এই অভিযানের ফলে সেতুটির সড়কপথের একটি বড় অংশ ধসে পড়েছে এবং বর্তমানে তা পুরোপুরি অচল হয়ে পড়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই অভিযানকে নজিরবিহীন হিসেবে বর্ণনা করে জানিয়েছেন, এটি কয়েক সপ্তাহের সুপরিকল্পিত প্রস্তুতির পর সাতটি ধাপে সম্পন্ন করা হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের প্রকাশিত ছবিতে সেতুর একটি অংশ পানিতে ধসে পড়তে দেখা গেছে। তবে রেলপথের কাঠামো অক্ষত থাকলেও এর একটি খিলান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

জেলেনস্কি জানান, অভিযানের মূল লক্ষ্য ছিল ধাপে ধাপে রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, রাডার এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম অকেজো করে দেওয়া। চূড়ান্ত পর্যায়ে বিভিন্ন ধরনের ড্রোন ব্যবহারের পাশাপাশি ফ্লেমিঙ্গো ও নেপচুন ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ জানিয়েছে, প্রায় এক মাস ধরে পরিকল্পিতভাবে রুশ প্রতিরক্ষাব্যবস্থা দুর্বল করার পরই এই হামলা চালানো হয়।

২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর মস্কো ৩৬০ কোটি ডলার ব্যয়ে এই সেতুটি নির্মাণ করে, যা রাশিয়ার জন্য প্রধান সামরিক সরবরাহ পথ হিসেবে পরিচিত। ২০১৮ সালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই এই সেতুটির উদ্বোধন করেছিলেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ নিশ্চিত করেছেন যে পুতিনকে হামলার বিষয়ে অবহিত করা হয়েছে এবং সেতুটি আগের চেয়ে উন্নত করে পুনর্নির্মাণ করা হবে।

এই হামলার ফলে ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সরাসরি সড়ক ও রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিকল্প হিসেবে জাপোরিঝঝিয়া ও খেরসন অঞ্চলের স্থলপথ, ফেরি এবং সমুদ্রপথ ব্যবহারের সুযোগ থাকলেও সেগুলোর সক্ষমতা সীমিত এবং ইউক্রেনীয় হামলার ঝুঁকি রয়েছে। এদিকে, রাশিয়ার রাতভর হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানিয়েছেন, দিনিপ্রো নদীর ওপরের উত্তর ও দক্ষিণ সেতুতে যান চলাচল আংশিকভাবে শুরু হলেও হামলায় পানি ও তাপ সরবরাহব্যবস্থা এবং মেট্রোর কিছু উড়ালপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলেনস্কির দাবি, দক্ষিণ সেতুতে চারটি এবং উত্তর সেতুতে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া।

অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, টানা দ্বিতীয় দিনের মতো দেশটি ইউক্রেনের বড় আকারের ড্রোন হামলার শিকার হয়েছে এবং তারা ২ হাজার ২৫৬টি ড্রোন ভূপাতিত করেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করার পর থেকে দেশটির এক-পঞ্চমাংশ ভূখণ্ড বর্তমানে রুশ নিয়ন্ত্রণে রয়েছে। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক নেতাদের সম্ভাব্য বৈঠকের আগে এই হামলা মস্কোর জন্য একটি বড় ধরনের সামরিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে।