যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে পূর্ব লন্ডনের রমফোর্ডে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে মেফেয়ার ভেন্যুর প্রধান ফটকে এ হামলার ঘটনা ঘটে। এরপর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অনুসারীদের দায়ী করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিদেশের মাটিতে এই রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে তিনি যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে সোমবার সন্ধ্যায় মেফেয়ার ভেন্যুতে নাহিদ ইসলামকে এই নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে আগে থেকেই ভেন্যুর বাইরে অবস্থান নিয়েছিলেন যুক্তরাজ্যে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা। রাত সাড়ে ১০টার দিকে অনুষ্ঠান শেষে প্রবাসীরা প্রধান ফটক দিয়ে বের হওয়ার সময় তাঁদের ওপর লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন ব্যক্তি সাধারণ প্রবাসীদের লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাচ্ছেন। এই ঘটনায় বেশ কয়েকজন প্রবাসী ও শিক্ষার্থী আহত হয়েছেন। এর আগে গত শনিবার (১৫ নভেম্বর) কেমব্রিজ বিশ্ববিদ্যালয়েও নাহিদ ইসলামের এক আলোচনা সভাকে কেন্দ্র করে হেনস্তার চেষ্টার ঘটনা ঘটেছিল।

হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তা দেন নাহিদ ইসলাম। সেখানে তিনি লেখেন, লন্ডনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের ব্যাপক অংশগ্রহণে তাঁরা গভীরভাবে কৃতজ্ঞ ও অভিভূত। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ এবং ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ জানান। তবে অত্যন্ত দুঃখজনকভাবে অনুষ্ঠান শেষে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা সাধারণ প্রবাসী ও শিক্ষার্থীদের ওপর কাপুরুষোচিত হামলা চালিয়েছে। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এনসিপি আহ্বায়ক আরও উল্লেখ করেন, উক্ত অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত থেকে এই সহিংসতা সরাসরি প্রত্যক্ষ করেছেন। তাঁদের সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে যথাযথভাবে আলোচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিদেশের মাটিতে এমন রাজনৈতিক সহিংসতাকে গণতান্ত্রিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি হিসেবে অভিহিত করে নাহিদ ইসলাম লেখেন, বাংলাদেশে রাজনৈতিক দমন-পীড়ন, সহিংসতা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের ইতিহাস তৈরি করা ফ্যাসিবাদী শক্তি জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছে। কিন্তু এখন তাদের অনুসারীরা বিদেশের মাটিতেও ভয়ভীতি দেখিয়ে ভিন্নমত দমনের অপচেষ্টায় লিপ্ত রয়েছে, যা শুধু প্রবাসীদের নিরাপত্তা নয়, বরং গণতান্ত্রিক পরিবেশের জন্যও আশঙ্কাজনক।

যুক্তরাজ্যের গণতান্ত্রিক ও আইনি কাঠামোর দৃষ্টি আকর্ষণ করে নাহিদ ইসলাম বলেন, যুক্তরাজ্যে মতপ্রকাশ ও সমাবেশের অধিকারকে সহিংসতা বা ভীতি প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তিনি যুক্তরাজ্য সরকারকে এই ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত নিশ্চিত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান। পাশাপাশি যুক্তরাজ্যের গণতান্ত্রিক পরিসর ব্যবহার করে সন্ত্রাসমূলক কর্মকাণ্ড চালানোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।