গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলেও কোনো ধরনের স্থাপনার ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিজিবির প্রায় ১৫০ জন সদস্যকে সেখানে মোতায়েন করা হয়েছে।

রোববার বিকেল ৪টায় গোপালগঞ্জ সার্কিট হাউসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। তিনি বলেন, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং জননিরাপত্তা বজায় রাখতে বিজিবি নিয়মিত দায়িত্ব পালন করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় তারা কাজ করে যাচ্ছেন।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, পুলিশ, বিজিবি, আনসার ব্যাটালিয়ন ও এপিবিএন পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঢাকা রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোস্তাফিজুর রহমান ব্রিফিংয়ে উপস্থিত থেকে জানান, জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও শান্ত রয়েছে। এ সময় জেলা প্রশাসক আরিফ উজ জামান এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।