বিতর্ক ও গুঞ্জনের মুখে বিশ্বের অন্যতম শীর্ষ চিপপ্রস্তুতকারক প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে সরে দাঁড়িয়েছেন জেনসেন হুয়াং। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। একইসঙ্গে তাকে কোম্পানিটির পরিচালনা পর্ষদ (বোর্ড) থেকেও বাদ দেওয়া হয়েছে। তার জায়গায় অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নিচ্ছেন এনভিডিয়ার অর্থ বিভাগের প্রধান (সিএফও) কোলেট ক্রেস। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, শিগগিরই স্থায়ী প্রধান নির্বাহী নিয়োগ দেওয়া হবে।

৬৩ বছর বয়সী জেনসেন হুয়াং এনভিডিয়ার একজন সহ-প্রতিষ্ঠাতা এবং কোম্পানিটির চতুর্থ সর্বোচ্চ বিনিয়োগকারী। সম্প্রতি এক চীনা নারী গুপ্তচরের সঙ্গে তার প্রেমের সম্পর্কের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তীব্র রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক চাপে ছিলেন তিনি। এই বিতর্কের পাশাপাশি নিজের প্রতিষ্ঠানেরই এক ঊর্ধ্বতন নারী কর্মীর সঙ্গে বিবাহবহির্ভূত পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ার তথ্য প্রকাশ্যে আসলে তার ওপর পদত্যাগের চাপ চূড়ান্ত রূপ নেয়।

আমেরিকান দৈনিক 'দ্য নিউইয়র্ক টাইমস'-এর এক প্রতিবেদনে এই অনৈতিক সম্পর্কের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত পাঁচজন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে নিউইয়র্ক টাইমসকে জানান, জেনসেন হুয়াং এনভিডিয়ার স্বাস্থ্যসেবা (হেলথকেয়ার) বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বার্লি পাওয়েলের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। কোম্পানির প্রাতিষ্ঠানিক পদক্রম অনুযায়ী পাওয়েল সরাসরি সিইও জেনসেনের অধীনেই কাজ করতেন।

এনভিডিয়ার অভ্যন্তরীণ মহলেও এই সম্পর্ক নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। কোম্পানিটির দুজন সাবেক কর্মী নিউইয়র্ক টাইমসকে জানান, গত মার্চ মাসে ক্যালিফোর্নিয়ার স্যান হোসেতে আয়োজিত এনভিডিয়ার একটি সম্মেলনের সময় একটি হোটেলে হুয়াং ও পাওয়েলকে অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল। এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ রয়েছে বলে গুঞ্জন থাকলেও ওই দুই সাবেক কর্মী নিশ্চিত করেছেন যে তারা নিজেরা ভিডিওটি দেখেননি।

উল্লিখিত ঘটনায় অভিযুক্ত কিম্বার্লি পাওয়েল ২০০৮ সালে এনভিডিয়ায় যোগ দেন। বর্তমানে তিনি স্বাস্থ্যসেবা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রযুক্তি প্রয়োগ—বিশেষ করে মেডিকেল ইমেজিং ডিভাইসে এনভিডিয়ার চিপ প্রযুক্তির ব্যবহার সংক্রান্ত যাবতীয় উদ্যোগ ও প্রকল্প তদারকির দায়িত্বে নিয়োজিত আছেন।