সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নে মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের উদ্যোগে ৩য় নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর স্থানীয় খেলার মাঠে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল।

মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘ ও খেলা পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল মান্নান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি সংগঠনের প্রতিষ্ঠা ও অগ্রযাত্রায় যাঁরা দীর্ঘদিন ধরে অবদান রেখেছেন, তাঁদের সম্মাননা জানানোর উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয় বলে বক্তারা উল্লেখ করেন।

সংগঠন প্রতিষ্ঠার দীর্ঘ ৩৬ বছর পর এই বিশেষ আয়োজনে ভূমিদাতা, উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং দায়িত্ব পালনকারী সাবেক সভাপতিদের সম্মাননা প্রদান করা হয়। আলোচনা সভা শেষে অতিথিরা তাঁদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন। এ সময় মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের ভূমিদাতা, উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।