মৌলভীবাজারের বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দরকে গ্রেপ্তারের পর জামিন দিয়েছেন আদালত। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার পাখিয়ালা এলাকায় অবস্থিত নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন মঞ্জুর করেন। আদালতের বেঞ্চ সহকারী রিপন আহমদ এই তথ্য নিশ্চিত করেছেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান তার গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছিল। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর ছাত্র সমন্বয়ক আবু হাসানের দায়ের করা একটি রাজনৈতিক মামলার ৩ নম্বর আসামি রফিকুল ইসলাম সুন্দর। এছাড়া সম্প্রতি দায়ের করা একটি মারামারির মামলাতেও তিনি আসামি হিসেবে রয়েছেন। এসব মামলার পরিপ্রেক্ষিতেই তাকে রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছিল।