সিরিশ কাগজ কাণ্ড নিয়ে চলা নানা আলোচনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে নতুন করে আলোচনার জন্ম দেয় প্যাট কামিন্স। গত ১২ নভেম্বর, বৃহস্পতিবার দুপুর থেকে সিডনির রাস্তায় তার স্ত্রী বেকির সঙ্গে উত্তপ্ত কথোপকথনের একটি ভিডিও অনলাইনে ঘুরতে দেখা যায়। প্রায় এক মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, বেকি হাত নেড়ে উত্তেজিতভাবে কিছু বলছেন এবং কামিন্স পাশে দাঁড়িয়ে চুপচাপ তা শুনছেন। মাঝে মাঝে তিনি দু-একটি কথা বললেও মূলত নীরবই ছিলেন। এই দৃশ্য দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছিল যে, তাদের ব্যক্তিগত জীবনে হয়তো কোনো সংকট তৈরি হয়েছে।

তবে কয়েক ঘণ্টার মধ্যেই সেই জল্পনার অবসান ঘটে। বেকি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে কামিন্স এবং তাদের সন্তানের সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘‘আমার ভালোবাসারা।’’ এই পোস্টের মাধ্যমে তাদের সম্পর্কের দূরত্ব নিয়ে তৈরি হওয়া সব গুঞ্জন ভিত্তিহীন বলে প্রমাণিত হয়।

এর আগে, বৃহস্পতিবার সকালেই প্যাট কামিন্স এক পোস্টে জানিয়েছিলেন যে, তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত। তিনি লিখেছিলেন, “সংবাদমাধ্যমের সঙ্গে এই সপ্তাহে কথা বলার সুযোগ পেয়ে খুশি। উজ়ি যে যে অভিযোগ এনেছে তা বোঝার জন্য কিছুটা সময় দরকার ছিল। তা হলে ঠিকঠাক উত্তর দিতে পারব।” কামিন্স আরও জানান, শুক্রবার শেফিল্ড শিল্ডের ম্যাচ দেখতে তিনি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে উপস্থিত থাকবেন এবং সেখানে সকাল ৯.৩০টায় সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন।