বিনোদন প্রতিবেদক: গীতিকবি মাসুম খানের গীত রচনায়, শিল্পী ও সুরকার উত্তম কুমার আচার্য্যের সুরে খ্যাতিমান শিল্পীদের পরিবেশনায় আগামীকাল বৃহস্পতিবার(২৩ জুলাই)সন্ধ্যে ৬ টায় চট্টগ্রাম থিয়েটার ইন্সস্টিটিউট হলে কালচিত্র মিউজিকের প্রযোজনায় সংগীতানুষ্ঠান সুরাঞ্জলী পরিবেশিত হবে।
অনুষ্ঠান উদ্বোধন করবেন বাংলাদেশের স্বনামধন্য শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক আবদুল মান্নান রানা।
আলোচনা পর্বে উপস্থিত থাকবেন- অধ্যাপক ড. মহীবুল আজিজ (চবি), অধ্যাপক ড. খালেদ হোসাইন (জাবি), অধ্যাপক ড. আনোয়ার সাঈদ (চবি), অধ্যাপক ড. তারেক মঞ্জু (ঢাবি), সহযোগী অধ্যাপক ড. ফখরুল ইসলাম (রাবি), কথা সাহিত্যিক অভীক ওসমান, মো. ইমাম হোসাইন (জেনারেল ম্যানেজার, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র), শাহীন আকতার (আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, চট্টগ্রাম কেন্দ্র), সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ,(কালচারাল অফিসার, জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম)।
সংগীত পরিবেশন করবেন শিল্পী শেখ সাদী, তাপস চৌধুরী, দিদারুল ইসলাম দিদার, ইকবাল পিন্টু, গীতা আচার্য্য, খোকন মালাকার, শারমিন হোসেন, সুপ্রিয়া লাকি, নোবেল আচার্য্য, বিপাশা ধর বীণা, শুক্লা পাল কণিকা, মনি সেন, জুলেখা আকতার জুলি, হাসনা জান্নাত মিকাত, তন্বী চৌধুরী, শুভমিতা, অয়নজয় ও শুভ্রনীল।
নৃত্য পরিবেশন করবেন প্রখ্যাত ওড়িশি নৃত্যগুরু প্রমা অবন্তী ও নৃত্যশিল্পী নিতু চৌধুরী আচার্য্য।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় থাকবেন বাচিক শিল্পী কংকন দাশ ও অনুষ্ঠান সমন্বয় করবেন পুলক চন্দ।
কালচিত্র মিউজিকের লিপি খানমের সার্বিক তত্ত্বাবধানে ও মুগ্ধ খানের ব্যবস্থাপনায় অনুষ্ঠিতব্য এ উপভোগ্য আয়োজন সকলের জন্য উন্মুক্ত।




