নগর প্রতিবেদক: “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবারের ন্যায় এবছরও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। আজ মঙ্গলবার(২৮ এপ্রিল) জেলা জজ আদালত প্রাঙ্গনে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে বর্ণাঢ্য র্যা লি , লিগ্যাল এইড মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র্যা লিতে অংশ নেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, বিজ্ঞ বিচারক মন্ডলি, সাংবাদিক, উপকারভোগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর দায়রা জজ মোঃ হাসানুল ইসলাম।

তিনি বলেন, আইনগত সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে কিছু ক্ষেত্রে আইন সংশোধনের মাধ্যমে প্রি-কেস মিডিয়েশন ব্যবস্থা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে, যদিও তা এখনও চট্টগ্রামে সম্পূর্ণরূপে চালু হয়নি। একইসঙ্গে, অনলাইন কার্যক্রম পরিচালনা এবং সরেজমিনে তদারকির মাধ্যমে বিচার প্রার্থীরা যাতে দ্রুত ও কার্যকর ফলাফল পায়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন ,আইনগত সহায়তা কার্যক্রমে জনগণের অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সহজীকৃত হেল্পলাইন নম্বর ১৬৬৯৯ চালু করা হয়েছে, যা পূর্বের তুলনায় আরও ব্যবহার বান্ধব। এ নম্বরটি সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে তিনি সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে তা প্রদর্শনের আহ্বান জানান। পাশাপাশি, জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মতোই ১৬৬৯৯ নম্বরটি যেন মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে, সে বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় ২০২৫ সালের লিগ্যাল এইডের কার্যক্রমের উপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরে কয়েকজন উপকারভোগী প্রাপ্ত সেবা বিষয়ে মতামত তুলে ধরেন।

জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি এবং জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ জি এম মনিরুল হাসান সরকার, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সোহাগ তালুকদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, ডিসি প্রসিকিউশন হাছানুল্লাহ চৌধুরী, আইনজীবী সমিতির সভাপতি আব্দুস সাত্তার প্রমূখ।

সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, উপকারভোগী, সাধারণ নাগরিকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।