বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন, যার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। আজ শনিবার (০৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামু হাইওয়ে ক্রসিং থানার ইনচার্জ পরিদর্শক মো. নাছির উদ্দিন।
নিহতরা হলেন-ঝিলংজা ইউনিয়নের মুক্তারকুল এলাকার বাসিন্দা মো. রিসান (১৯) এবং দরগা এলাকার মো. আরাফাত (২১)। গুরুতর আহত মো. সানি (১৮) একই এলাকার বাসিন্দা। তারা তিনজনই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং একই মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে তিন বন্ধু দরগা এলাকা থেকে বাংলাবাজার স্টেশনের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. রিসান ও মো. আরাফাতকে মৃত ঘোষণা করেন। আহত সানির অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই পিকআপটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে




