চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত মূল্য, ওজনে কারচুপিসহ নানা অপরাধের দায়ে তিনটি দোকানে মোট ৯ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে তদারকি করার পাশাপাশি অতিরিক্ত মূল্য না নেওয়া, প্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম সংকট সৃষ্টি না করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট সকল ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করেন।
আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে চকরিয়া পৌরশহরের চিরিংগা কাঁচাবাজারে এই অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রমজানকে সামনে রেখে অসাধ্য ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম বাড়িয়ে বিক্রি করছেন বলে জানতে পারি। এর ভিত্তিতে শুক্রবার বিকালে সহকারি কমিশনা (ভুমি) রুপায়ন দেব এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রুপায়ন দেব জানান, রমজানকে সামনে রেখে যাতে ব্যবসায়ীরা ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করে সেজন্য অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। এতে চকরিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টার আরিফুল ইসলাম, পৌর ইন্সপেক্টও হায়দার আলী, চকরিয়া থানা পুলিশ ও আনসার সদস্য এবং উপজেলা প্রশাসনের কর্মচারীরা সঙ্গে ছিলেন।




