রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৪৯৯ জনে দাঁড়িয়েছে।
রাজধানীর একটি হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদযন্ত্রে সফলভাবে দুটি রিং পরানো হয়েছে। এনজিওগ্রামে তিনটি ব্লক ধরা পড়ার পর চিকিৎসকদের পরামর্শে দেশেই এ চিকিৎসা গ্রহণ করেন তিনি।
রাজধানীসহ সারাদেশে হাম ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫২৭ জন।
বশির আহমেদ, বান্দরবান: ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে বান্দরবানে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ শনিবার (১৪ নভেম্বর) সকালে বান্দরবান ডায়াবেটিক সমিতির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে একটি…
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৯৯ জনের মৃত্যু হয়েছে।
প্রবীণদের কাঁধ, ঘাড় বা কোমরের ব্যথাকে কেবল বার্ধক্যের সাধারণ বাতের সমস্যা মনে করলে ঘটতে পারে মারাত্মক বিপদ। সময়মতো সঠিক রোগ নির্ণয় না হলে অন্ধত্বের ঝুঁকি পর্যন্ত তৈরি হতে পারে।
*শয্যা সংকটে বারান্দা ও মেঝেতে চলছে চিকিৎসা নগর প্রতিবেদক: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মেঝেতে রেখে ডেঙ্গু রোগীর চিকিৎসা দিতে হচ্ছে। হাসপাতালটির তৃতীয় তলার মেডিসিন বিভাগে বড়দের ডেঙ্গু চিকিৎসার জন্য ৫০টি শয্যা রয়েছে। এখানে মোট ডেঙ্গু রোগী ছিল ১০৫ জন।…
সাভার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও বাংলা ট্রিবিউনের সাবেক প্রতিনিধি নাদিম হাসান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী ডেঙ্গুর প্রকোপ থেকে সাধারণ মানুষকে রক্ষায় এবং জনসচেতনতা বাড়াতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় লিফলেট বিতরণ করেছেন। আজ বৃহস্পতিবার(০৫ নভেম্বর) দুপুরে চমেক হাসপাতাল এলাকার ওষুধের দোকান, পথচারী…
২০২২ সালে ১ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে স্থাপন করা অক্সিজেন প্ল্যান্টটি কারিগরি জনবল ও রক্ষণাবেক্ষণের অভাবে এখন বন্ধ রয়েছে।
নীলফামারীর সৈয়দপুরে একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে তিন নবজাতকের জন্ম দিয়েছেন কাকলী রানী দাস নামের এক গৃহবধূ। বর্তমানে মা ও তিন শিশু সুস্থ রয়েছে।