খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলাতে বর্ণিল আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি ও সকল অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সামীরন দেওয়ান ও ওয়াদুদ ভুইয়ার দু’গ্রুুপের পুথকভাবে বিভিন্ন কর্মসূচী পালন করেছে। আজ সোমবার(০১ সেপ্টেম্বর) দুপুরে মহাজন পাড়াস্থ সুর্যশিক্ষা ক্লাব প্রাংগনে অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়তাবাদী জেলা তৃনমূল দলের সাধারণ সম্পাদক বিদর্শী চাকমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দলের(বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টে’র ভাইস-চেয়ারম্যান ও স্থানীয় সরকার পরিষদের সাবেক চেয়ারম্যান(উপ-মন্ত্রী মর্যাদা) সমীরণ দেওয়ান।

খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী তরুণ দলের সাধারণ সম্পাদক অজয় সেন ত্রিপুরা সঞ্চাচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা জাতীয়তাবাদী দলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ও সাবেক যুবদল নেতা মো: সাইফুল ইসলাম, জাতীয়তাবাদী তৃনমূল দলের খাগড়াছড়ি জেলা সাংগঠনিক সম্পাদক প্রিয় রঞ্জন চাকমা, জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা মো: নুরুল ইসলাম, খাগড়াছড়ি জেলা বিএনপি’র সদস্য ও জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক সভাপতি মো: গফুর আহম্মেদ তালুকদার, জেলা যুবদলের নেতা মো: চৌধুরী বেলাল হোসেন, সাবেক ছাত্র নেতা প্রিয় রঞ্জন খীসা, নারী নেত্রী পরিনীতা দেওয়ান, ফাতেমা খাতুন রুনা প্রমূখ।

প্রধান অতিথি সমীরণ দেওয়ান বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলো বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। এই আসনটি বিএনপিকে উপহার দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠান শেষে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে তৃনমূল নেতা-কর্মীদের মাঝে কেক বিতরণ করা হয়। এ সময় এলাকার বিএনপি’র বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে খাগড়াছড়িতে ওয়াদুদ ভুইয়া গ্রুুপের বর্ণিল আয়োজনে ও ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে জেলাতে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার খাগড়াছড়ি সরকারী কলেজ গেইট থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্যে পুস্পমাল্য অর্পণ করে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন জেলা বিএনপির নেতাকর্মীরা।

এছাড়াও মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় সমাবেশ। সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবসার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিএনপি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার ও অধিকার আদায়ে আন্দোলন করে আসছে। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু সাংগঠনিক সম্পাদক আ: রব রাজা প্রমুখ।

সমাবেশে বক্তারা আরো বলেন, তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করে সম্প্রীতির ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা ভিন্ন পথে হাঁটছেন তাদের এখনো সময় আছে একত্রে সম্প্রীতির বিএনপি গড়ে তোলার। দলকে সুসংগঠিত করে জনগণের ভোটে বিজয়ী করার আহ্বান জানান বক্তারা।

সমাবেশে নেতারা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও কর্মপন্থা স্মরণ করে বলেন, বিএনপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে যাবে।

এসময় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে দিকসটি উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতকা উত্তোলন করা হয়।