চলমান শ্রমিক অসন্তোষের কারণে উদ্ভূত পরিস্থিতিতে শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। রোববার সকালে বিজিবির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

মোতায়েনকৃত বিজিবি সদস্যরা ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা এলাকায় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

শিল্পাঞ্চলে নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখা এবং জনসাধারণের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে বিজিবির এই নজরদারি ও মোতায়েন কার্যক্রম অব্যাহত রয়েছে। স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় রেখে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এদিকে, বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে মাঠপর্যায়ে পরিচালিত কার্যক্রম ও লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।