বিশ্বের সবচেয়ে বড় ‘লাইফস্টাইল’ প্রমোদতরি হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে রয়্যাল ক্যারিবিয়ানের বিশাল জাহাজ ‘ওয়ান্ডার অব দ্য সিস’। ব্লিস ক্রুজ নামের একটি চার্টার কোম্পানি এই বিশেষ ভ্রমণের আয়োজন করেছে, যা মিয়ামি থেকে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দিকে যাত্রা করবে। এই সাত রাতের ভ্রমণটি ৯ নভেম্বর পোর্ট মিয়ামি থেকে শুরু হওয়ার কথা রয়েছে।
জাহাজটিতে ৫ হাজার ৮০২ জন নিবন্ধিত যাত্রী থাকবেন, যাদের সবার বয়স ২১ বছরের বেশি। যাত্রীদের মধ্যে প্রায় ৮৭ শতাংশ যুক্তরাষ্ট্রের নাগরিক এবং বাকিরা বিশ্বের আরও ৪৬টি দেশের বাসিন্দা। ২০২৬ সালের মার্চ মাসেই এই ক্রুজের সব টিকিট বিক্রি হয়ে গেছে। ভ্রমণের জন্য কেবিনের ভাড়া জনপ্রতি ১ হাজার ৬৩০ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ২১ হাজার ডলার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
যাত্রীদের জন্য জাহাজে বিশেষ অ্যাপের ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে তারা বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে পারেন। জাহাজের ৩৫ হাজার বর্গফুটের সোলারিয়াম এবং কনফারেন্স সেন্টারকে ‘অ্যাডাল্ট লাইফস্টাইল প্লে-রুম’ হিসেবে রূপান্তর করা হয়েছে, যেখানে সম্মতির ভিত্তিতে নগ্নতা ও শারীরিক সম্পর্কের সুযোগ রয়েছে। এছাড়া জাহাজের একটি কমেডি ক্লাবকে ‘দ্য ডাঞ্জিওন’ হিসেবে সাজানো হয়েছে। প্রতিদিন রাতের জন্য গ্লো পার্টি, এলিস ইন ওয়ান্ডারল্যান্ড, স্টিমপাঙ্ক এবং ফেটিশ নাইটের মতো আলাদা থিমের আয়োজন রাখা হয়েছে।
ব্লিস ক্রুজের প্রধান নির্বাহী রাসেল স্টিফেনস জানান, মুক্তমনা দম্পতিদের জন্য একটি নিরাপদ ও বাধাহীন পরিবেশ তৈরির লক্ষ্যেই পুরো জাহাজটি ভাড়া করা হয়েছে। তবে এই স্বাধীনতার পাশাপাশি কঠোর নিয়ম মেনে চলাই বাধ্যতামূলক। প্রতিটি যাত্রীকে ভ্রমণের আগে আচরণবিধি ও সম্মতিপত্রে স্বাক্ষর করতে হয়, যেখানে স্পষ্ট উল্লেখ আছে যে ‘না’ মানেই ‘না’।
জাহাজে পতিতাবৃত্তি এবং অবৈধ মাদকের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া নগ্নতা শুধুমাত্র নির্ধারিত এলাকাতেই সীমাবদ্ধ রাখতে হবে এবং জাহাজের ক্রুদের সাথে কোনো ধরনের সম্পর্কে জড়ানো কঠোরভাবে নিষেধ করা হয়েছে। নিয়ম ভঙ্গের ক্ষেত্রে পরবর্তী বন্দরেই জাহাজ থেকে নামিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পাশাপাশি, যাত্রার সাথে মানিয়ে নেওয়ার জন্য জাহাজের ক্রুদের বিশেষ সংবেদনশীলতা প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে।
এই ক্রুজের কেবিনের ভাড়া জনপ্রতি ১ হাজার ৬৩০ ডলার বা ২ লাখ ২ হাজার ৮৭ টাকা থেকে শুরু করে ২১ হাজার ডলার বা ২৬ লাখ ৩ হাজার ৫৮০ টাকা পর্যন্ত। যাত্রীদের সুবিধার জন্য ব্লিস ক্রুজের নিজস্ব অ্যাপ রয়েছে, যার মাধ্যমে তারা বিভিন্ন কার্যক্রমে যুক্ত হতে পারেন। জাহাজের ভেতরে ৩৫ হাজার বর্গফুটের সোলারিয়াম এবং কনফারেন্স সেন্টারকে ‘অ্যা




