নিজস্ব প্রতিনিধি: সৌদি আরবের আবাহা শহরের বারেক এলাকায় সড়ক দূর্ঘটনায় মারা গেছে মোহাম্মদ আখতার হোসেন নামে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া এক যুবক।
গত ১৮ এপ্রিল শনিবার রাত ১০টায় এদূর্ঘটনা ঘটেছে। নিহত মোঃ আকতার হোসেন লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের মেহেরআলী মুন্সিপাড়ার বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্রমতে রাস্তাপার হওয়ার সময় দ্রুত গতির একগাড়ি আকতার হোসেনকে আঘাত করে। ফলে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করেছে।
সড়ক দূর্ঘটনায় আকতার মর্মাতিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
Post Views: 138




